দিনাজপুরের কওমি মাদ্রাসায় চুরির অভিযোগে ৯ বছরের এক ছাত্রের উপর অমানবিক নির্যাতন চালানোর দায়ে অভিযুক্ত মাদ্রাসার তিন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া তিন শিক্ষক হলেন, রেজাউল ইসলাম, রিয়াজুল ইসলাম ও শরিফুল ইসলাম।
সোমবার দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঘর বন্ধ করে চুরির অভিযোগে মাদ্রাসার ছাত্র সাইদের উপর নির্যাতন চালায় ওই তিন শিক্ষক।
সাইদের বাবা-মার অভিযোগ, তাদের ছেলেকে মিথ্যা চুরির অভিযোগে মাদ্রাসার তিন শিক্ষক বেত দিয়ে পিটিয়ে আহত করে। আহত সাইদকে রাতে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
শিশুটির ওপর অমানবিক নির্যাতনের বিচার দাবি করেছেন এলাকার বিক্ষুদ্ধ মানুষ।







