শনিবার গভীর রাতে যশোরে ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন ইমন (২৯) গভীর রাতে গুলি করেছে দুবৃর্ত্তরা। সে শহরের বেজপাড়ার গুড়গোল্লার মোড়ের আজিমাবাদ কলোনী প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
ইমন ছাত্রলীগের জেলা কমিটির সাবেক সহসভাপতি ছিলেন।
নিহতের পিতা আনোয়ার হোসেন জানান, গুড়গোল্লার মোড়ের সালাম ফার্ণিচারের সামনে বসে বন্ধুদের সঙ্গে লুডু খেলছিলো। রাত ১১টার পরপরই ২ থেকে তিনজন যুবক এসে ইমনের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে। হাসপাতালে আনা হলে রাত ১১টা ১৩ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে কোতয়ালি থানার অফিসার উপ-পরিদর্শক হাসানুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখান থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে পুলিশ তাৎক্ষণিকভাবে জানতে পারেনি।
যশোর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জানান, মনোয়ার হোসেন ইমন তার কমিটির সহসভাপতি ছিলেন।মরদেহ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।







