রাজনীতি

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি রোববার

ছাত্রলীগ-পূর্ণাঙ্গ কমিটি-ছাত্রলীগের পদ

রোববারের মধ্যেই ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এরই মধ্যে খসড়া তালিকা প্রস্তুত করার কথা জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। প্রধানমন্ত্রীর অনুমোদনের পরই পূর্ণাঙ্গ নামের তালিকা প্রকাশ হবে।

নতুন নেতৃত্ব নির্বাচনে ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মতৈক্য না হওয়ায় পরবর্তী সময়ে, ছাত্রলীগের বর্তমান শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে।

কিন্তু চলতি কমিটির মেয়াদ প্রায় এক বছর হতে চললেও এখনও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের চলমান অসন্তোষের মধ্যে বৃহস্পতিবার গণভবনে ছাত্রলীগের শীর্ষ নেতাদের ডেকে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ৪ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শীর্ষ নেতৃত্বের মতো অন্যান্য পদেও নিয়মিত ছাত্র হওয়া, ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকা, ত্যাগী ও পরীক্ষিত, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এমন পারিবারিক ঐতিহ্য এসব যোগ্যতাকে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান।

কমিটি পূর্ণাঙ্গ হলে ছাত্রলীগ আরও গতিশীল হবে বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:

বিষয়:ছাত্রলীগ ছাত্রলীগ কমিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…