চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রদলের কার্যালয় পোড়ালো ‘পদবঞ্চিতরা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ পূর্বাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৬
রাজনীতি
A A

কমিটিতে স্থান না পাওয়ায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামেন যানবাহনে আগুন সংযোগ ও ভাংচুর করেছে ‘পদবঞ্চিতরা’।

পুলিশ জানিয়েছে, বিকাল ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের ‘পদবঞ্চিতরা’ বিক্ষোভ করে এবং কার্যালয়ের সামনে দুটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়।

এছাড়াও তারা কেন্দ্রীয় কার্যালয়ের চারতলায় অবস্থিত ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। তবে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তা পুড়ে গেছে।

ছাত্রদলের কার্যালয়ের পাশাপাশি একই তলায় থাকা যুবদলের কার্যালয়ের কিছু অংশও পুড়েছে।

ছাত্রদলে নতুন নেতৃত্ব এনে কমিটি ঘোষণার এক বছর পর শনিবার রাতে সংগঠনটির ৭৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর বিভিন্ন হল শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা জেলা ও মহানগরের চার শাখায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

গঠনতন্ত্র অনুযায়ী ১৫১ সদস্যে কেন্দ্রীয় সংসদ হওয়ার বিধান থাকলেও ‘পদবঞ্চিতদের’ যুক্ত করতে কমিটির পরিধি কয়েকগুণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নেতারা।

Reneta

এদিকে কমিটি ঘোষণার ২০ ঘণ্টার মাথায় কেন্দ্রীয় পর্ষদ থেকে দুই নেতাকে পদচ্যুত করা হয়েছে বলে রোববার মধ্যরাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পদচ্যুতরা হলেন- নবগঠিত কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম মেরাজ এবং কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান মাসুদ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রদলছাত্রদলের কমিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT