বিনোদন

ছবি প্রকাশ পেতেই ভাইরাল শহীদ-মীরার পুত্র

অন্তর্জালে প্রথমবার নিজের ছেলের ছবি পোস্ট করলেন শহীদ-মীরা দম্পতি

ছবি প্রকাশ পেতেই ভাইরাল শহীদ-মীরার পুত্র

চলতি বছরের ৬ সেপ্টেম্বর মুম্বাইয়ের হিন্দুজা হেলথকেয়ার হাসপাতালে জন্ম নিয়েছিল বলিউড তারকা শহীদ কাপুর ও মীরা কাপুরের দ্বিতীয় সন্তান জৈন কাপুর। যার বয়স কিনা এখন মাত্র দুই মাস। তবে এই দুই মাসে একটিবারের জন্যও ছেলের মুখ জনসম্মুখে আনেননি বাবা শহীদ কাপুর ও মা মীরা।

অবশেষে সকল দর্শকদের চাহিদা পূরণ করলেন মীরা রাজপুত নিজেই। শুক্রবার প্রথমবারের মত ইনস্টাগ্রামে ছেলে জৈন কাপুরের ছবি প্রকাশ করেছেন মা মীরা। যার ক্যাপশনে তিনি লিখেন, ‘হ্যালো পৃথিবী।’

ছবিটিতে এই ছোট্ট রাজপুত্রকে দেখা গেছে মেরুন রঙের জামার সাথে। আর ছবিটি অন্তর্জালে দেয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় এই খুদে তারকার ছবি।

প্রায় চার লাখের মতো লাইক পড়েছে সেই ছবিটিতে। সেই সঙ্গে অসংখ্য অভিনন্দনবার্তা তো আছেই। এদিকে জৈনর ছবিতে প্রথম মন্তব্য করেন শহিদ কাপুরের ছোট ভাই ও মীরার দেবর, ‘ধড়ক’ তারকা ইশান খাত্তার। তিনি জৈনকে বলেন ‘জান বাচ্চা’।

ভারতে চলছে দীপাবলির উৎসব। আর এই দীপাবলিকে ঘিরেই জৈনর ছবি প্রকাশ পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ এটা ছিল তার প্রথম দীপাবলি।

বিষয়:মীরা রাজপুত শহীদ কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…