বিনোদন

ছবিতে সারিকার নতুন শুরু

সারিকা ও তার পরিবারের নতুন জীবনযাত্রার সুন্দর মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সারিকা ও তার পরিবারের নতুন জীবনযাত্রার সুন্দর মুহূর্তের ছবি, যেখানে তারা একসাথে আনন্দে মেতে উঠেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা। যদিও প্রায় সপ্তাহ খানেক পর বিষয়টি প্রকাশ্যে আসে। ইতোমধ্যে তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল!

বুধবার বিকেলে সারিকা নিজেই তার বিয়ের বেশকিছু ছবি পোস্ট করেছেন ফেসবুকে। ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, ‘নতুন শুরু’।

জানা যায়, পারিবারিকভাবে বিয়ে সারেন সারিকা। তার স্বামীর নাম বি আহমেদ রাহি, পেশায় তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। টুকটাক মিউজিক করেন।

সারিকা ও তার স্বামী বিবাহের পর প্রথম ছবি, আনন্দ ও প্রেমের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ মঙ্গলবার রাতে সারিকা তার বিয়ের খবর নিশ্চিত করে বলেন, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সারিকা বলেন, যে বিশ্বাস ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন এটা বজায় থাকে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।

সারিকা ও তার পরিবার নতুন জীবনের জন্য আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ বিয়ে হলেও কাজে ভাটা পড়বে না বলে জানালেন সারিকা। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুটিংয়ে ফিরবেন।

এর আগে ২০১৪ সালে ১২ আগস্ট ব্যবসায়ী ফাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। ওই সংসারে এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে আসে কন্যা সন্তান। ২০১৬ সালে সারিকার ওই সংসার ভেঙে যায়।

সারিকা ও তার স্বামী হাসিমুখে একসঙ্গে বসে আছেন, বিয়ের পরের প্রথম ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ ২০০৬ সালে মডেলিং শুরু করেন। তারপর বাংলালিংকের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।

বিষয়:অভিনয় ছবি নাটক বিয়ে বিয়ের ছবি সারিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…