বিনোদন

ছবিতে মিমের বাগদান

বিবাহের অনুষ্ঠানে দম্পতি হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবাহের অনুষ্ঠানে এক দম্পতি সঙ্গীত ও হাসিমুখে বসে আছেন, পেছনে ফুলের সাজসজ্জা ও ব্যাকড্রপ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিজের জন্মদিনে ভক্ত অনুরাগীদের বাগদানের খবর জানিয়ে চমকে দিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। আজ মিম নিজের অফিশিয়াল ফেসবুকে শেয়ার করেছেন হবু বরের সাথে বাগদানের বেশ কয়েকটি ছবি।

মিমের বাগদান অনুষ্ঠানে প্রেমিকের সাথে প্রেমের আংটি পরানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যসহ তাদের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

মিমের বাগদান অনুষ্ঠানে পরিবারের সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগদানের খবর জানিয়ে বুধবার ফেসবুক পোস্টে মিম লিখেছেন, আমার সব হাসি তোমার সাথে শুরু হয়েছিল ছয় বছর আগে। আজ খুব বিশেষ দিন, আজ চিরকালের শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা। অবশেষে এনগেজড!

মিমের বাগদান, দম্পতি প্রেমের মুহূর্ত, পারিবারিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

মুঠোফোনে যোগাযোগ করলে জানা যায়, মিমের হবু স্বামীর নাম সনি পোদ্দার, তিনি কুমিল্লার ছেলে। দেশের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।

মিমের বাগদানের ছবি, সুন্দর সাজে দম্পতি, পার্টি পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা। এছাড়া ‘ইত্তেফাক’, ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমার শুটিং চলছে।

বিষয়:বিদ্যা সিনহা মিম সনি পোদ্দার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…