পারিবারিকভাবে ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল
সুপ্রিয় বিয়ে করেন বিমানাবালা রচনা শর্মাকে। মাস খানেক আগে বিয়ের পর হঠাৎ
করেই আগামী মঙ্গলবার সন্ধ্যায় বিশাল পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন
করে। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত ছিলেন।
কলকাতার সংবাদ মাধ্যমে জানায়, মঙ্গলবার রাত ৮টায় দিল্লির অশোক হোটেলে বিয়ের জমকালো পার্টি শুরু হয়।
সেখানে নরেন্দ্র মোদিসহ তার মন্ত্রিসভার অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন শ্রেয়া ঘোষাল, বাপ্পী লাহিড়ী ও টালিগঞ্জ-বলিউডের তারকারা। 


বাবুলের বিয়েতে লকেট চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন।

নায়ক ও সংসদ সদস্য দেব ও সোহম উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ উপস্থিত ছিলেন বাবুল ও রচনার বিয়েতে।


কংগ্রেস মুখপাত্র দিগ্বিজয় সিংহ নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন।


বিবাহোত্তর সংবর্ধনায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা শশী থারুর এবং লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন।








