ক্রিকেট

ছবিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ঘাম ঝরানো

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অনুশীলন ও প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, ঘাম ঝরানো ম্যাচের প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তিন দিনের হোটেল কোয়ারেন্টাইন শেষে টি-টুয়েন্টি সিরিজের আগে রোববার মিরপুরে প্রথমবার অনুশীলন সেরেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সকালে টাইগাররা, বিকেলে অজিরা ঘাম ঝরায় শের-ই-বাংলা স্টেডিয়ামে। দুই দলের অনুশীলনের দৃশ্য ক্যামেরায় ধারণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আলোকচিত্রী রতন গোমেজ।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচের জন্য খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া-বধের চ্যালেঞ্জ নিতে তৈরি হচ্ছে বাংলাদেশ। অনুশীলনে নামার আগে পুরো দল একসঙ্গে।

ছবিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ঘাম ঝরানো

ফুটবল খেলে ওয়ার্মআপ। সাকিবের পায়ে বল।

ছবিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ঘাম ঝরানো

বাংলাদেশের স্পিনারদের কাজটা বুঝিয়ে দিচ্ছেন নতুন স্পিন কোচ রঙ্গনা হেরাথ।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচের অনুশীলন, খেলোয়াড়রা মাঠে ব্যায়াম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুটি বেধে চলছে স্ট্রেচিং।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচে খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিক ও লিটন খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। গ্লাভস হাতে সোহানই বড় ভরসা। বাংলাদেশ দলের ভারতীয় কম্পিউটার অ্যানালিস্টের সঙ্গে সোহানের উইকেটকিপিং সেশন।

ছবিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ঘাম ঝরানো

বাংলাদেশ দলের অনুশীলনের পর বিকেলে মিরপুরে আসে টিম অস্ট্রেলিয়া।

ছবিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ঘাম ঝরানো

মাঠে এসেই উইকেট দেখতে ব্যস্ত হয় পড়ে সফরকারীরা।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচের অনুশীলনরত ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কিল ট্রেনিংয়ে কৌশল কী হবে সম্ভবত সেটি নিয়েই খেলোয়াড়দের বার্তা দিচ্ছেন কোচরা!

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচের জন্য খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিং সেশনের জন্য ইনডোরে যাচ্ছেন দুই অজি ব্যাটসম্যান। সঙ্গে আছেন কোচ।

বিষয়:ডমিঙ্গো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…