সোমবার (২৮ মার্চ) রাজধানীর সেনাকুঞ্জে বিবাহোত্তর সংবর্ধনার মাধ্যমে সম্পূর্ণ পারিবারিক ভাবে দীর্ঘ দুই বছর পর ভালোবাসার মানুষ ঋদ্ধিকে নতুন করে বরণ করে নিলেন মডেল ও অভিনেতা নিরব।
সংবর্ধনা অনুষ্ঠানে দুই পরিবারের আত্মীয়-স্বজন ছাড়া উপস্থিত ছিলেন বিনোদন অঙ্গনের অনেক তারকা।
চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য অভিনেতা নিরব-ঋদ্ধির বিবাহত্তোর সংর্বধনার কিছু ছবি।
একে অন্যকে ভালোবেসে ২০১৪ সালের ২৬ ডিসেম্বর পালিয়ে বিয়ে করেছিলেন নিরব-ঋদ্ধি দম্পতি।
নিরব-ঋদ্ধির বিয়েতে হাজির হয়েছিলেন সদ্য ডিভোর্স থেকে মুক্ত হওয়া দম্পতি আরেফিন রুমি- কামরুন নেছা।
দীর্ঘ দু’বছর পর ভালোবাসার মানুষকে পারিবারিকভাবে বরণ করলেন নিরব।
নিরবের অতি কাছের বন্ধু আরেক মডেল ও চিত্রনায়ক ইমন উপস্থিত ছিলেন।
বর সাজে অভিনতা নিরব।
কনে নর্থসাউথ ইউনিভার্সিটির ছাত্রী তাশফিয়া তাহের ঋদ্ধি।
নির্মাতা অমিতাভ রেজা, চিত্রনায়ক ওমর সানি ও মিশা সওদাগর নিবর-ঋদ্ধির বিবাহত্তোর সংবর্ধনায়।






