রাজনীতি

ছবিতে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

ছবিতে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

উৎসবমুখর পরিবেশে চলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। ইতোমধ্যে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি’র দুই মেয়র প্রার্থী। দু’জনই নির্বাচনী পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচনে লড়াই হচ্ছে মূলত নৌকা আর ধানের শীষে। নির্বাচনকে নির্বিঘ্ন করতে পুরো নগরীতে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছে। ভোটাররাও ভোটকেন্দ্রে লাইন দিয়ে ভোট দিচ্ছেন।

ছবিতে দেখুন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন:

ভোটকেন্দ্রের সামনে ভোটারদের লাইন
ভোট দিতে আসা নারী ভোটারদের সংখ্যা অনেক
ভোট দিয়েছেন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন
ভোট দিয়ে পরিবেশ সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন বিএনপি প্রার্থী
ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভীও
ভোটকেন্দ্রের সামনে আইভীকে ঘিরে ফেলেন সংবাদকর্মী ও আশপাশের উৎসুক জনতা
সন্তানকে ভোট উৎসবের সাক্ষী করলেন ভোটার বাবা
ভোটকেন্দ্রের ভেতরের ব্যস্ততা
ভোটকেন্দ্রে মায়ের সঙ্গে লাইনে দাঁড়িয়েছে এই ছোট্ট মেয়েটি
এবারের নির্বাচনে প্রবীণ ভোটারের উপস্থিতি লক্ষণীয়
সকাল সকাল ভোট দিতে পেরে খুশি এই প্রবীণ ভোটার
নিরাপত্তায় পুলিশ, বিজিবি’র সঙ্গে রয়েছে র‍্যাব
নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন র‌্যাব সদস্যরা
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট
গর্বিত মুখে ভোট দিচ্ছেন এই ভোটার
ভোটকেন্দ্রের সামনে সমর্থকদের খণ্ড মিছিল
ধর্মের ভেদাভেদ নয়, নিজের নগরের স্বার্থে একই লাইনে পাশাপাশি সবাই হাসিমুখে

ছবি: তানভীর আশিক ও মাহবুব মোর্শেদ

বিষয়:নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ফটোফিচার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…