বিয়ে করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের সহকারী অধ্যাপক নাদিয়া নন্দিতা ইসলাম। গত শনিবার নাদিয়ার বাবা শিক্ষামন্ত্রীর নুরুল ইসলাম নাহিদের রাজধানীর হেয়ার রোডের বাসায় এই বিয়ের অনুষ্ঠান হয়।
পারিবারিক এই বিয়েতে দুই পরিবারের সদস্য আত্মীয়-স্বজন ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক আবুল বারকাত, মানবাধিকার কর্মী খুশি কবিরসহ গণজাগরণ মঞ্চের ইমরানের বেশ কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন।
চ্যানেল অাই অনলাইনের পাঠকদের জন্য ইমরান-নন্দিতার বিয়ের কিছু ছবি:
















