অন্যান্য

রুখে দাঁড়াও বাংলাদেশ

রুখে দাঁড়াও বাংলাদেশ

তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পুরান ঢাকার হোসেনী দালানে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে গনজাগরণ মঞ্চের মুখপাত্র ড.ইমরান এইচ সরকার তার ফেসবুকে লিখেছেন, এদেশে শুভ শক্তি আর অশুভ শক্তির বাইরে আর কোনো বিভাজন নাই। এদেশের ১৬ কোটি মানুষকে সুন্নি-শিয়া মুসলমান, আহমদিয়া-কাদিয়ানী মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানে ভাগ করার অশুভ ষড়যন্ত্র রুখে দিতে হবে।

শুক্রবার গভীর রাতে রাজধানীর হোসনি দালানে তাজিয়া মিছিলে ন্যক্কারজনক বোমা হামলার তীব্র নিন্দা জানাই। আসুন, ভবিষ্যৎ প্রজন্মের একটি নিরাপদ জন্মভূমির জন্য ঐক্যবদ্ধ হই।

বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানানোর নয়া চক্রান্ত রুখে দাঁড়াই। রুখে দাঁড়াও বাংলাদেশ।

বিষয়:ড. ইমরান এইচ সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…