আন্তর্জাতিক

ছবিতে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামির ভয়াবহতা

ছবিতে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামির ভয়াবহতা

গত শুক্রবার রাতে কোনো কিছু বুঝে ওঠার আগেই ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে। মুহূর্তেই ইন্দোনেশিয়ার মতো দ্বীপ রাষ্ট্রে পালু শহরের চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করে।

কয়েক সেকেন্ডের ব্যবধানে পালু শহরের সুলাওয়েসি দ্বীপে ধ্বংসস্তূপে পরিণত করে লণ্ডভণ্ড করে দেয় দুই মিটার (৬.৬ ফুট) উচ্চতার ঢেউ।

শুক্রবার সুনামি আঘাত হানার রাতেই পালুর তালিজ সমুদ্র সৈকতে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যই ‘বিচ ফেস্টিভেল’ আয়োজনের ব্যবস্থা করা হচ্ছিল। তবে ভূমিকম্পের পর সুনামির সর্তকর্তা প্রথমে দিলেও আবহওয়া দপ্তর থেকে এক ঘণ্টার মধ্যে তা তুলে নেয়া হলে সুনামি আঘাত হানে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন তথ্য মতে, ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর সংখ্যা এক লাফে দাঁড়িয়েছে কমপক্ষে ১২৩৪ জনে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ছবিতে দেখুন ভূমিকম্প ও সুনামির সেই ভয়াবহতা

পালু শহরের মসজিদের ওপরের অংশে ভেঙ্গে পড়ে
আহতদের দ্রুত চিকিৎসায় তৎপর সামরিক বাহিনী
গণকবরে নিহতদের দাফন 
পালুর উপকূলীয় শহরে একটি বাড়ির ছাদ খসে পড়ে
পালুর তালিজ সমুদ্র সৈকতে শত শত মৃতদেহ
স্যাটেলাইটে ঢেউয়ের গতি ও উচ্চতার সেই দৃশ্য 
নতুন করে বাঁচতে লণ্ডভণ্ড বাড়িতে ব্যবহার্য জিনিস খুঁজছে এক ইন্দোনেশিয়ান
বিষয়:ইন্দোনেশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…