বিনোদন

‘ছপাক’-এর জন্য এসিড আক্রান্তদের পেনশন

একজন নারী আদালত কক্ষে দাঁড়িয়ে আছেন, পেছনে দর্শক ও বিচারকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত কক্ষে একজন নারী বিচারক বা সাক্ষী উপস্থিত, পেছনে দর্শক ও বিচারকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিনেমা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য নয়, সমাজে প্রভাব বিস্তারকারি অন্যতম শক্তিশালী মাধ্যম ও। অন্তত সদ্য মুক্তি পাওয়া দীপিকা পাডুকোন অভিনীত ‘ছপাক’ সেটাই প্রমাণ করলো! 

মেঘনা গুলজার পরিচালিত বহুল আলোচিত ছবি ‘ছপাক’। যে ছবিটি দেখে অনুপ্রাণিত হয়ে এবার ভারতের উত্তরখাণ্ড সরকার অ্যাসিড আক্রান্তদের জন্য পেনশন চালু করেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, উত্তরখাণ্ডে ১০-১১জন অ্যাসিড আক্রান্ত রয়েছেন। যাদের মাসে ৫ থেকে ৬ হাজার টাকা পেনশন দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী রেখা আরিয়া।

অ্যাসিড আক্রান্তরা যেন সমাজে মাথা তুলে বাঁচতে পারে এবং কারোর উপর নির্ভরশীল হতে না হয়, সেকারণেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মন্ত্রী। মন্ত্রিসভার অনুমোদনের পরেই প্রকল্পটি শিগগির কার্যকর করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

বিষয়টিতে ব্যাপক উচ্ছ্বসিত হয়ে দীপিকা জানিয়েছেন এটাই বোধ হয় ‘ছপাক’ এর সবচেয়ে বড় সাফল্য।

মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল দীপিকা পাডুকোন অভিনীত ছবি ‘ছপাক’। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে খুব একটা সাফল্য নিয়ে আসতে না পারলেও, দিনকে দিন বক্স অফিসে সাফল্য দেখাচ্ছে ছবিটি।

শুক্রবার (১০জানুয়ারি) ভারতের ১৭০০ পর্দায় মুক্তি পাওয়া ৪৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘ছপাক’ মুক্তির প্রথম দিনে আয় করে সাড়ে ৪ কোটি রুপি। এরপর দ্বিতীয় ও তৃতীয় দিনে ছবিটি আয় করে যথাক্রমে ৬.৫ ও ৭.২ কোটি রুপি!

ছবিতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগারওয়ালের চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা দীপিকা পাডুকোন।

বিষয়:উত্তরাখণ্ড ছপাক দীপিকা পাড়ুকোন মেঘনা গুলজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…