ভারতের পশ্চিমবঙ্গের ছত্তিশগড়ের জগদলপুরে আক্রান্ত হয়েছেন বস্তারের শিক্ষাবিদ, গবেষক ও সমাজকর্মী বেলা ভাটিয়া। এ সময় তাকে বস্তার ছেড়ে চলে যেতে বলা হয়, না হলে খুন করে বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে আক্রমনকারীরা।
বেলা ভাটিয়ার অভিযোগ, সোমবার সকালে মোটরগাড়ি ও মোটরবাইকে চেপে ত্রিশজনের মতো লোক তার বাড়িতে আসে ও হুমকি প্রদান করে।
তারা জোর করে বাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং তার বাড়িওয়ালাকেও হুমকি দেয়। আক্রমণকারীরা বাড়িওয়ালাকেও হুমকি দিয়ে বলে: তিনি যদি বেলাকে থাকতে দেন, তা হলে তার ফল ভালো হবে না। এরপরই বেলা বস্তারের কালেক্টর অমিত কাটারিয়াকে ফোন করে বিষয়টি জানান ও সাহায্য চান।
এ ঘটনার কথা জানিয়েছেন বেলা ভাটিয়ার স্বামী প্রখ্যাত অর্থনীতিবিদ জঁ দ্রেজেও। তিনি বলেছেন, ‘আক্রমণকারীরা তাঁর বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়, তাঁর কুকুরকে মেরে ফেলারও হুমকি দেয়।’
কিছুদিন আগে আদিবাসী নারী ধর্ষণ ও যৌন নিগ্রহের প্রতিবাদ করে আলোচনায় এসেছিলেন তিনি। অভিযোগকারীদের বিবৃতি রেকর্ডে জাতীয় মানবাধিকার কমিশনের দলকে সাহায্য করেছিলেন বেলা ভাটিয়া।


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://i0.wp.com/www.channelionline.com/wp-content/uploads/2026/08/Picsart_26-08-11_10-56-38-660.jpg?fit=1600%2C800&quality=100&ssl=1)





