চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চয়নিকার ‘অন্তরালে’তে চ্যালেঞ্জিং চরিত্র খুঁজে পেলেন মাহফুজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২১
বিনোদন
A A

পরীমনি ও তারিক আনাম খানকে নিয়ে গেল জুনে ‘অন্তরালে’ নামে একটি ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এবার দিলেন নতুন খবর।

জানালেন, এই ওয়েব ফিল্মে এবার যুক্ত হয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ।

বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন মাহফুজ আহমেদ। পছন্দ মতো চিত্রনাট্য পেতেন না বলে অভিনয়ে অনিয়মিত ছিলেন ‘জিরো ডিগ্রী’ খ্যাত এ অভিনেতা। সম্প্রতি ‘অন্তরালে’ ওয়েব ফিল্মে যুক্ত হওয়ার বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন মাহফুজ।

Banglabid

তিনি বলেন, একই ধরনের কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এমন কাজ খুঁজছিলাম যেখানে চ্যালেঞ্জ নিয়ে অভিনয় করতে পারবো। ‘অন্তরালে’র চিত্রনাট্যকার পান্থ শাহরিয়ার ও নির্মাতা চয়নিকা চৌধুরী যখন এই গল্পটি আমাকে শোনায়, আমি মুগ্ধ হয়ে যাই। মনে হয়েছে এই কাজটি আমার করা উচিত। সে ভাবনা থেকেই এই ওয়েব ফিল্মে যুক্ত হওয়া।

প্রথমবার ওয়েবে কাজ করছেন মাহফুজ আহমেদ। তাহলে সামনে থেকে কি আপনাকে নিয়মিত পাওয়া যাবে? এমন প্রশ্নে মাহফুজ আহমেদ বলেন, প্রথম পরিচয় আমি একজন অভিনেতা। যে কোনো মিডিয়ামে কাজ করতে আমার অনাগ্রহ নেই। মাঝখানে যে কাজের বিরতি, সেটা কিন্তু আমার ইচ্ছে করে নয়। আমিতো আসলে অভিনয়টা নিয়মিতই করতে চাই।

তিনি বলেন, এখন আমি যে ধরনের কাজ করতে চাই, সে ধরনের কাজ পেলে সামনে থেকে অবশ্যই নিয়মিত আছি।

Reneta

মাহফুজ আহমেদকে নিয়ে অসংখ্য প্রশংসিত নাটক বানিয়েছেন চয়নিকা চৌধুরী। তার প্রথম ওয়েব ফিল্মে মাহফুজ আহমেদকে পেয়ে উচ্ছ্বাসের কমতি নেই ‘বিশ্বসুন্দরী’ খ্যাত এই নির্মাতার। তিনি জানান, রবিবার বিকেলে মাহফুজ আহমেদকে চুক্তিবদ্ধ করিয়েছেন।

‘অন্তরালে’ ওয়েব ফিল্মে মাহফুজ আহমেদের চরিত্রটির নাম মনা। পরিচালক বলেন, চরিত্রটির জন্য মাহফুজ আহমেদ দারুণ মানানসই। তাছাড়া তার সঙ্গে আমি প্রায় আশিটির মতো নাটক, টেলিছবিতে কাজ করেছি। কাজের ক্ষেত্রে আমাদের দুজনের অন্য রকমের একটা বোঝাপড়া আছে। জানুয়ারির মাঝামাঝি থেকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।

নির্মাণের আগেই গল্প সম্পর্কে কোনো ধারণা দিতে নারাজ চয়নিকা। তবে এটুকু জানিয়ে রাখলেন, আমাদের প্রায় অনেকের দাম্পত্য জীবনে একটা মার্ডার হয়। যে মার্ডারটা ছুরি বা চাকু দিয়ে নয়; সেটা হয় সম্পর্কের মার্ডার। কোনো রক্তপাত দেখে কেউ বটে, কিন্তু হৃদয়ে যার রক্তক্ষরণ হয়। তেমন একটি গল্পই আশা করি আমরা দেখাতে পারবো।

চয়নিকা জানান, সব ঠিক থাকলে আগামি জানুয়ারিতে শুটিং শুরু হবে। ওয়েব ফিল্মটি প্রযোজনা করছে ‘ব্ল্যাক এন্ড হোয়াইট’ । ফিল্মে গান গাইবেন কোনাল, ইমরান, দোদুল ও আকাশ। গান লিখেছেন কবীর বকুল ও জামাল হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানওয়েব ফিল্মকোনালচয়নিকা চৌধুরীতারিক আনাম খানপরীমনিমাহফুজ আহমেদলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তান সিরিজে বাংলাদেশের ফিল্ডিং কোচ বাবুল

পরবর্তী

অবশেষে স্বস্তি

পরবর্তী

অবশেষে স্বস্তি

‘রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে বিচারকের পর্যবেক্ষণ নারীর প্রতি সহিংসতা বাড়াবে’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT