চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চড়া সুদে আমানত নেয়া বন্ধে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চান গভর্নর

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৭:৩৩ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৮
অর্থনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

ব্যাংকিং খাতে কোন তারল্য সংকট নেই, কাজেই আগ্রাসী হয়ে চড়া সুদে আমানত না নেয়ার জন্য ব্যাংকারদের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

শনিবার অগ্রণী ব্যাংকের বার্ষিক সম্মেলনে অর্থমন্ত্রীর উপস্থিতিতে এ বিষয়ে হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

এছাড়া একটি বেসরকারী ব্যাংকে তারল্য সংকটের কারণে পুরো ব্যাংকিং খাতে কিছু মানুষ অস্থিরতা সৃষ্টির সুযোগ খুঁজছে বলেও মনে করছেন তিনি।

অগ্রণী ব্যাংকের বার্ষিক সম্মেলনে অতিথির তালিকা ছিল বেশ লম্বা। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব। ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সম্মেলনের শুরুতে ব্যাংকটির নানা সূচক তুলে ধরে প্রধান নির্বাহী শামস উল ইসলাম জানান, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে কেবল অগ্রণী ব্যাংকে কোন মূলধন ঘাটতি নেই, আমানত সংগ্রহ হয়েছে ভালো, এমনকি প্রায় দ্বিগুণ পরিচালনা মুনাফাও করেছে ব্যাংকটি।

এসবের প্রশংসা জুটেছে তাদের, তবে সার্বিকভাবে ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগ কম না সরকারের বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

Reneta

সরকারি চাকরিতে পুরষ্কার এবং তিরষ্কার দুটোই সমানতালে চালু করার আহ্বান জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

আর খেলাপী ঋণ কমাতে ভালো গ্রাহককে ঋণ দেয়ার পরামর্শ দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৬ সালে অগ্রণী ব্যাংকের লোকসানী শাখা ছিলো ৭৮টি, গত বছর কমে তা ৪৩-এ দাঁড়িয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্রণী ব্যাকতারল্য সংকটফজলে কবিরবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT