বিনোদন

চড়কাণ্ডের প্রভাব পড়বে না উইল স্মিথের ‘ব্যাড বয় ফোর’-এ!

উইল স্মিথের স্টাইলিশ লুক, সানগ্লাস ও স্যুট পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উইল স্মিথের একটি ছবি যেখানে তিনি স্যুট পরেছেন এবং স্টাইলিশ লুক দেখাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্কার মঞ্চে উপস্থাপককে চড় মেরে নিষিদ্ধ হওয়ার পর অনেকটা আড়ালেই চলে গিয়েছেন উইল স্মিথ। আর তাই তার ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় আছেন ভক্তরা। অনেকেই মনে করছেন চড়কাণ্ডের প্রভাবে ‘ব্যাড বয় ফোর’ থেকেও বাদ পড়ে যাবেন এই তারকা। এমনকি ছবির কাজও স্থগিত করে দেয়া হয়েছে বলে গুঞ্জন রটেছে। তবে সব গুঞ্জন উড়িয়ে দিলেন সনি পিকচার্সের চেয়ারম্যান।

‘ডেডলাইন’-এ দেয়া এক সাক্ষাৎকারে সনি পিকচার্সের চেয়ারম্যান টম রোথম্যান হলিউড অভিনেতা উইল স্মিথ প্রসঙ্গে বলেছেন, ‘আমি উইল স্মিথকে বহু বছর ধরে চিনি। তাকে ভালো মানুষ হিসেবেই চিনি। তিনি একজন খুবই ভালো মানুষ, যিনি বর্তমানে খুবই খারাপ সময় কাটাচ্ছেন।’

সিনেমার কাজ স্থগিত হওয়ার গুঞ্জন প্রসঙ্গে টম রোথম্যান বলেন, ‘এটা ভুল তথ্য। ছবির কাজ চলছিল এবং চলছে।’

অস্কারে চড়কাণ্ডের পরে উইল স্মিথের একাধিক কাজ পিছিয়ে গেছে কিংবা থেমে আছে। অস্কারের এক সপ্তাহ পরেই জানা যায় নেটফ্লিক্সের ‘ফাস্ট অ্যান্ড জুল’ ছবির কাজ স্থগিত করা হয়েছে। এই

৯৪তম অস্কারে সেরা অভিনেতার অ্যাওয়ার্ড পেয়েছেন উইল স্মিথ। কিন্তু তার আগেই ঘটে এই চড়কাণ্ড। অস্কারের মঞ্চে সঞ্চালনা করার সময়ে উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা শুরু করে দেন ক্রিস। উইল স্মিথের স্ত্রী জাডা অ্যালোপেশিয়া নামে একটি রোগে আক্রান্ত। যার ফলে স্মিথের স্ত্রীর মাথায় চুল অনেকটাই কম। সেই প্রসঙ্গ তুলেই রসিকতা করেছিলেন ক্রিস। যা একেবারেই মেনে নিতে পারেননি উইল স্মিথ। সঙ্গে সঙ্গে স্টেজে উঠে চড় মারেন সঞ্চালকের গালে।

বিষয়:উইল স্মিথ চড়কাণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…