বিনোদন

চড়কাণ্ডের পর প্রকাশ্যে উইল স্মিথ, গোপনে ঘুরে গেলেন মুম্বাই

উইল স্মিথ হাসছেন ও waving করছেন, মুম্বাইয়ে দেখা গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উইল স্মিথ মুম্বাইয়ে গোপনে ঘুরে বেড়াচ্ছেন, ছবি তোলা হয়েছে তার প্রকাশ্য উপস্থিতির সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্কারের মঞ্চে চড়কাণ্ড ঘটানোর পর এতদিন জনসম্মুখে দেখা যায়নি উইল স্মিথকে। এবার দেখা মিললো তার। শনিবার সকালে মুম্বাই এয়ারপোর্টে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।

উইল স্মিথের ভারত সফরে আসার পেছনের কারণ জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে এয়ারপোর্টে অভিনেতার সঙ্গে একজন ধর্মীয় নেতাকে দেখা গেছে। ভক্তদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলতে দেখা গেছে তাকে।

এক পাপারাজ্জির দাবি করেছেন, উইল স্মিথ জুহুর জেডাব্লিউ ম্যারিয়ট হোটেলে উঠেছিলেন। শনিবার মুম্বাই ছেড়েছেন তিনি।

ভারতের সাথে উইল স্মিথের সম্পর্ক ভালো আগে থেকেই। এর আগেও অনেকবার ভারতে এসেছিলেন অভিনেতা। বেনারসের গঙ্গা আরতির ধর্মীয় নেতা সাধগুরুর সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন স্মিথ।

অস্কার অনুষ্ঠানে কমেডিয়ান-উপস্থাপক ক্রিস রককে চর মেরে আলোচনায়-সমালোচনায় অভিনেতা উইল স্মিথ। এর ফলশ্রুতিতে তাকে ১০ বছরের জন্য অস্কার অনুষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়:অস্কার উইল স্মিথ চড়কাণ্ড মুম্বাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…