প্রথম চার ম্যাচে দারুণ লড়াই করা বাংলাদেশ দল পঞ্চম ম্যাচে ভারতের কাছে হেরেছে ১১০ রানের বিশাল ব্যবধানে। বিশ্বকাপে শুরুর চারটি ডে ম্যাচে ভালো ব্যাটিং করা ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারেনি।
অভ্যাস না থাকায় আসরে নিজেদের প্রথম দিবা-রাত্রির ম্যাচে দেখা গেল বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। হ্যামিল্টনে ৪০.৩ ওভারে ১১৯ রানে গুটিয়ে যাওয়া নিগার সুলতানার দল।
সালমা খাতুন ৩২, লতা মন্ডল ২৪, মুর্শিদা খাতুন ১৯ রান করেন। ভারতীয় অফস্পিনার রানা ১০ ওভারে ৩০ রান খরচায় তুলে নেন চার উইকেট।
টস জিতে ব্যাটিং নেওয়া শক্তিশালী ভারতকে ২২৯ রানে আটকে রাখে বাংলাদেশ। প্রতিপক্ষের ওপেনিং জুটি ভালো সংগ্রহের ভিত গড়ে দেয়। স্মৃতি মান্ধানা ও শেফাফি ভার্মা যোগ করেন ৭৪ রান।
ওপেনিং জুটি বিচ্ছিন্ন হতেই আরও দুই উইকেট হারায় ভারত। ৭৪ রানে ০ উইকেট থেকে স্কোরকার্ড মুহূর্তেই হয়ে যায় ৭৪-এ ৩। তারপরও দলটি রান তোলায় গতি ধরে রাখে। দুইশ পেরোয় অনায়াসেই।
তিন নম্বরে নেমে হাল ধরা ইয়াস্তিকা ভাটিয়া ফিফটি পূর্ণ করে আউট হন। ৮০ বলের ইনিংসে ছিল দুটি চারের মার। ওপেনার শেফালি ৪২ বলে ৪২ রান করেন ছয় চার ও এক ছয়ে। ৩৩ বল খেলে ৩০ রানে অপরাজিত থাকেন পূজা।
রিতু মনি তিনটি, নাহিদা আক্তার দুটি ও জাহানারা আলম একটি উইকেট নেন। উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন সালমা। ৮ ওভারে দেন মাত্র ২৩ রান।







