ইউটিউবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখে ও লিংক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এক বা একাধিক দুঃস্থ মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন। এমন ভাবনা থেকে নির্মাণ হয়েছে ‘বিভেদ’, যাকে বলা হচ্ছে থট ফিল্ম বা চ্যারিটি ফিল্ম। জনপ্রিয় নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নার নির্দেশনায় অভিনয় করেছেন তাহসান। এ ছবিতে তিনি গায়ক এবং অভিনয় করেছেন।
এটি থট ফিল্ম সিরিজের তৃতীয় ছবি। বান্নাহ বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ছবিটি তৈরি করেছি। এমন অনেক তারকা আছেন যারা ব্যক্তিজীবনে নানাভাবে সহযোগিতা করেন সাধারণ মানুষকে। এই ছবিটি দেখে অন্যরা অনুপ্রাণিত হবেন।
তিনি আরও বলেন, ‘ওয়ান শেয়ার ইক্যুয়াল টু ওয়ান চ্যারিটি’। এই ছবিটি দেখার মাধ্যমেই দর্শকরাও চ্যারিটিতে অংশ নিতে পারছেন। এর জন্য প্রয়োজন একটি শেয়ার। এভাবে ‘বিভেদ’-এর মাধ্যমে ইউটিউব থেকে যে অর্থ আসবে, তা ব্যয় করা হবে এক বা একাধিক দুঃস্থ মানুষের কল্যাণে।
গত বৃহস্পতিবার রাতে আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ১০ মিনিট দৈর্ঘ্যের ‘বিভেদ’। তাহসান ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন শামীম হাসান সরকার, শোয়েব মনির, সিয়াম নাসির, সৈয়দ নাজমুস সাকিব ও নাজনীন হায়দার প্রমূখ।
ছবি : সংগৃহীত
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ‘বিভেদ’ :
https://www.youtube.com/watch?v=Nqgc2NUcJmk








