চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ থেকে পিএসজিকে তাড়ানোর ছক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দলবদল নিয়ে বার্সেলোনা ও নেইমারের মধ্য শুরু হওয়া তিক্ততা যেন শেষেই হচ্ছে না। কর্মকর্তাদের উপর চটে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সাকে বরখাস্তে উয়েফার কাছে দাবি জানিয়েছিলেন নেইমার। এবার তার পাল্টা হিসেবে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাড়াতে ছক কষছে লা লিগা।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেইন প্রতিদ্বন্দ্বিতা করুক এটা লা লিগা চায় না।

লা লিগার প্রেসিডেন্ট জাভিয়ার তেবাস বলেছেন, গত আগস্টে উয়েফার কাছে এই মর্মে একটি অভিযোগ দায়ের করা হয়েছে যে, লিগ ওয়ানের দলটিতে সম্পূর্ণ অর্থায়ন করা হচ্ছে একটি রাষ্ট্র থেকে। আর দেশটি হচ্ছে কাতার।

২২২ মিলিয়ন ডলারে ট্রান্সফার ফি’র রেকর্ড গড়ে নেইমার পিএসজিতে চলে যাওয়া পর থেকেই দু’পক্ষের মধ্য সম্পর্কেটা রীতিমত যুদ্ধে রূপ নিয়েছে।

ফরাসি পত্রিকা এল-ইকুপে এক প্রতিবেদনে বলছে, পিএসজির বিরুদ্ধে উয়েফা যে তদন্ত করছে সেটা শুধু লা লিগার অভিযোগের কারণেই।

তেবাস বলেছেন, ‘আমরা দেখেছি যে গত পাঁচ বছরে পিএসজি এবং ম্যানচেস্টার সিটি অন্য যেকোনো ক্লাবের চেয়ে বেশি বিনিয়োগ করেছে। তাদের বাস্তব আয় এই বিনিয়োগের ন্যায্যতা প্রমাণ করে না। এদের বিনিয়োগ রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ বা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়েও অনেক বড়।’

Reneta

লা লিগা প্রধান আরও বলেন, ‘তাই বলা যায় রাষ্ট্রের সঙ্গে তাদের বেনামী স্পনসর আছে। রাজস্বের সঙ্গে কাতার রাষ্ট্রটি সরাসরি বা পরোক্ষভাবে সম্পর্কিত এবং পিএসজি অর্থনৈতিকভাবে প্রতারণা চালিয়ে যাচ্ছে।’

৪৪ পেজের অভিযোগপত্রে লা লিগা নির্দিষ্ট করে দেখিয়েছে যে, সাম্প্রতিক বছরগুলোতে অন্য ক্লাবগুলোর চেয়ে অনেক বেশি বিনিয়োগ করেছে পিএসজি। ২০১৪ সালে ক্লাবটি বিনিয়োগ করে ৩৪৪ মিলিয়ন ইউরো। একই সময়ে ম্যানইউ বিনিয়োগ ২৩৭ মিলিয়ন, রিয়াল মাদ্রিদ ২২৪ মিলিয়ন ও বার্সেলোনা ১৮৫ মিলিয়ন ইউরো।

টেলিভিশন স্বত্বের আয়েও রিয়াল মাদ্রিদের চেয়ে অনেক এগিয়ে পিএসজি। রিয়ালের ৪৭ মিলিয়ন ইউরোর বিপরীতে পিএসজির আয় ১২১ মিলিয়ন ইউরো। যেটা রিয়াল, ম্যানইউ এবং বার্সার চেয়ে ৭৩ শতাংশ বেশি।

লা লিগার অভিযোগের পর পিএসজির বিরুদ্ধে এরই মধ্য তদন্ত শুরু করেছে উয়েফা। তবে ক্লাবটির বিরুদ্ধে আরও পদক্ষেপের আশা করছে লা লিগা। আর্থিক অনিয়মের জন্য ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে যেসব ব্যবস্থা নেওয়া হয় তেমনটাই চাইছে লা লিগা।

উয়েফা প্রেসিডেন্ট বলেন, ‘উয়েফা কি করে সেটা দেখতে বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করব। যদি কিছুই না হয়, আমরা ইইউকে অভিযোগ করবো। কারণ এটি চালিয়ে যেতে দেওয়া হবে না। আর পিএসজি যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রতিযোগিতা করতে দেওয়া ঠিক হবে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগপিএসজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাদ্রাসায় মাদ্রাসায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

পরবর্তী

আবারও মঞ্চে প্রাচ্যনাটের “কেরামতনামা” এবং “বায়োস্কোপ“

পরবর্তী
প্রাচ্যনাট

আবারও মঞ্চে প্রাচ্যনাটের “কেরামতনামা” এবং “বায়োস্কোপ“

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের শর্তে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সময় লাগবে ১২ বছর

সর্বশেষ

দিনাজপুরের আনছার আলীর আম এখন বিশ্ববাজারে

জুলাই ১৯, ২০২৬

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত

জুলাই ১৯, ২০২৬

মৃত্যুবার্ষিকীতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ

জুলাই ১৯, ২০২৬

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, এক নজরে বিজয়ী যারা

জুলাই ১৯, ২০২৬

নতুন গান ‘পরাণ’ নিয়ে এলেন ক্ষুদে গানরাজখ্যাত হুমায়রা ঈশিকা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT