চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর খেলা এখনো শেষ হয়নি। এ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চারটি দল। তবে এরই মধ্যে শেষ আটের ড্রয়ের তারিখ ও ম্যাচের দিনক্ষণ ঘোষণা করেছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা-উয়েফা।
চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে এ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস ও লিভারপুল। বাকি চারটি দলের শেষ আট নিশ্চিত হবে আগামী মঙ্গল ও বুধবার রাতে।
বার্সেলোনা বনাম চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড বনাম সেভিয়া, বায়ার্ন মিউনিখ বনাম বেসিকতাস ও এএস রোমা বনাম শাকতার দোনেস্কের ম্যাচ থেকে চারটি দলের শেষ আটের ভাগ্য নির্ধারিত হবে। তারপরই অনুষ্ঠিত হবে ড্র। যেখানে নির্ধারিত হবে শেষ আটে কে কার বিপক্ষে খেলবে। ড্র অনুষ্ঠিত হবে ১৬ মার্চ।
শেষ আটের প্রথম লেগ হবে ৩ ও ৪ এপ্রিল এবং এক সপ্তাহ বাদে দ্বিতীয় লেগ হবে ১০ ও ১১ এপ্রিল।







