চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগে এশিয়ার গর্ব সন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

টুর্নামেন্টের আগাগোড়া যেরকম দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়ে এসেছে ম্যানচেস্টার সিটি, তাতে এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম দাবিদার ছিল তারা। প্রথম লেগের কোয়ার্টার ফাইনালে হারলেও সেমিফাইনালে জায়গা করে নেয়ার বিষয়ে ফেভারিট ছিল পেপ গার্দিওলার শিষ্যরা। তবে ভাগ্য বিমুখ হওয়ায় এ যাত্রায় খালি হাতে ফিরতে হচ্ছে সিটিকে। সিটিজেনদের আসলে খালি হাতে ফেরাচ্ছে টটেনহ্যাম হটস্পার। যার অন্যতম কারিগর সন হিউন-মিং।

ঘরের মাঠে টটেনহ্যামের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে ৪-৩ গোলের উত্তেজক জয় তুলে নেয়া সত্ত্বেও এবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের হার্ডল থেকেই বিদায় নিতে হয় ম্যানসিটিকে। প্রথম লেগে টটেনহ্যাম জেতায় দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৪-৪। অ্যাওয়ে গোলের সুবাদে সেমি নিশ্চিত হয় স্পারদের।

ম্যাচে তিন মিনিটে লিড নিলে পরে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে সিটির জীবন কঠিন করে তোলেন সন। এই জোড়া গোলের ফলে এশিয়ানদের গর্ব পরিণত হয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এশিয়ানদের মধ্য সর্বোচ্চ স্কোরার বনে গেছেন সন।

দ্বিতীয় লেগের জোড়া গোলের আগে প্রথম লেগে সনের গোলেই ঘরের মাঠে জিতেছিল টটেনহ্যাম। প্রথম লেগের গোলে পরই ইতিহাস গড়ে ফেলেন সন। তিনি এখন ১২ গোল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এশিয়ানদের মধ্যে শীর্ষে। এক্ষেত্রে তিনি টপকে যান ডায়নামো কিয়েভের উজবেকিস্তানের তারকা মাক্সিম শাতসখুখকে।

দারুণ এক মৌসুম কাটাচ্ছেন ২৬ বছরের সন। চলতি মৌসুমে সব মিলিয়ে এ পর্যন্ত করে ফেলেছেন ২০ গোল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টসসন হিউন-মিং
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

জুলাই ২৯, ২০২৬

টি-টুয়েন্টির পর ওয়ানডের অধিনায়কও লিটন

জুলাই ২৯, ২০২৬

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বায়ুচাপের প্রভাব, চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

জুলাই ২৯, ২০২৬

যেভাবে সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT