চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ও ড্রের বোর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনিক্যাল সমস্যার কারণে বাতিল করা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র। সোমবার বিকাল ৫টায় হওয়া প্রতিপক্ষ নির্ধারণ পর্বের তিন ঘণ্টা পর, বাংলাদেশ সময় রাত আটটায় উয়েফা জানায়, আবারও ড্র অনুষ্ঠিত হবে এবারের আসরের।

টুইট বার্তায় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, সফটওয়্যারে টেকনিক্যাল সমস্যার কারণে ড্রয়ের সময় কোন দল কার বিপক্ষে পড়তে পারে তার সঠিক নির্দেশ দিতে ব্যর্থ হয়েছে। সেকারণে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর ড্রতে বস্তুগত ত্রুটি থেকে গেছে।

সুইজারল্যান্ডের নিয়নে হওয়া ড্রয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের নাম ওঠানোর সময় ম্যানচেস্টার ইউনাইটেডকে বিকল্প হিসেবে নেয়া হয়নি। বেনফিকা ও রিয়ালের ড্রকে লস ব্ল্যাঙ্কোসরা ভুল হিসেবে দেখছে।

ড্রয়ে ষোলোয় রোনালদোর সঙ্গে দেখা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল মেসি-নেইমার-এমবাপের। ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রতিপক্ষ পেয়েছিল পিএসজি।

হাইভোল্টেজ ম্যাচের আভাস দিয়ে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার পথ তৈরি হয়েছিল স্প্যানিশ অ্যাটলেটিকো মাদ্রিদের। আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ পেয়েছিল বেনফিকাকে।

গ্রুপপর্বে রানার্সআপ হয়ে আসা চেলসি পেয়েছিল ফ্রেঞ্চ লিগ ওয়ানের লিলকে। ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুলের লড়ার কথা ছিল সলজবুর্গের বিপক্ষে। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির পরীক্ষা হতো ভিয়ারিয়ালের বিপক্ষে।

এক নজরে বাতিল হওয়া ড্রয়ে কে কাকে প্রতিপক্ষ পেয়েছিল
বেনফিকা-রিয়াল মাদ্রিদ
ভিয়ারিয়াল-ম্যানচেস্টার সিটি
অ্যাটলেটিকো মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ
সলজবুর্গ-লিভারপুল
ইন্টার মিলান-আয়াক্স
স্পোর্টিং লিসবন-জুভেন্টাস
চেলসি-লিল
পিএসজি-ম্যানচেস্টার ইউনাইটেড

এবারে আসরে গ্রুপ চ্যাম্পিয়ন যারা: ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আয়াক্স, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ, লিল।
গ্রুপ রানার্সআপ যারা: পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ, এফসি পোর্তো, ইন্টার মিলান, আটলান্টা, চেলসি, বেনফিকা, সলজবুর্গ।

ট্যাগ: ইউরোপা লিগ-২০২১চ্যাম্পিয়ন্স লিগ-২০২১পিএসজিবায়ার্নবার্সাবার্সেলোনাবেনফিকাম্যানইউম্যানসিটিরিয়াললিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুধুমাত্র বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বিষয়ে পৃথক তদন্ত ও মামলা প্রয়োজন

পরবর্তী

রিয়ালকে পেলো পিএসজি, অ্যাটলেটিকোর মুখোমুখি ম্যানইউ

পরবর্তী
চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ও ড্রের বোর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালকে পেলো পিএসজি, অ্যাটলেটিকোর মুখোমুখি ম্যানইউ

বাংলাদেশ নৌবাহিনী লোগো, নৌবাহিনী, সমুদ্র, সুরক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত: বিপিএসএ

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬

বদলে যাচ্ছে গ্রাম, বাড়ছে অর্থনৈতিক গতি–শহর গ্রামে নতুন বৈষম্য

আগস্ট ২৮, ২০২৬

সবুজে সাজাই বাংলাদেশ-বাহুবলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২৮, ২০২৬

গাইবান্ধায় নানান কারণে রোপা আমন চাষ বড় চ্যালেঞ্জের মুখে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT