স্পোর্টস

চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে ভ্যালেন্সিয়া

চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে ভ্যালেন্সিয়া

পঞ্চম স্প্যানিশ ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের মূল পর্বে জায়গা করে নিয়েছে ভ্যালেন্সিয়া। দ্বিতীয় লেগে ফরাসি ক্লাব মোনাকোর কাছে ২-১ গোলে হারলেও দুই লেগ মিলে ৪-৩ এ জয় পেয়েছে ভ্যালেন্সিয়া।

নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই হোচট খায় মোনাকো। ৪ মিনিটেই ভ্যালেন্সিয়াকে লিড এনে দেন অ্যালভেরো নেগ্রিদো।

গোল খেয়ে তেতে ওঠে মোনাকো। ১৭ মিনিটে গোল শোধ করে মোনাকোকে সমতায় ফেরান অ্যান্দ্রে র‌্যাগি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় মোনাকো। ৭৫ মিনিটে মার্সেলো ক্যারিলোর গোলে জয় পায় মোনাকো। প্রথম লেগে ভ্যালেন্সিয়া ৩-১ গোলে হারায় মোনাকোকে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…