ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠলো যারা

চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ও ট্রফি টেবিলের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুত ট্রফি ও টেবিলের ছবি, যেখানে ট্রফি কেন্দ্রস্থলে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২১-২২ মৌসুমের শেষ ষোলোর লড়াই শেষের পর এবার কোয়ার্টার ফাইনাল মাঠে গড়ানোর পালা।

শেষ আটের টিকেট কেটেছে অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বেনফিকা, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়াল।

ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, এসি মিলান এবং আয়াক্সের মতো জায়ান্ট দলগুলো এবার কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিয়েছে।

আগামী শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার উয়েফার সদরদপ্তরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে।

৫ ও ৬ এপ্রিল কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলোর প্রথম লেগের খেলা মাঠে গড়াবে। ১২ ও ১৩ এপ্রিল হবে দ্বিতীয় লেগ। এরপর ২৭ এবং ২৭ এপ্রিল হবে দুই সেমি ফাইনালের প্রথম লেগ। ৩ ও ৪ মে দ্বিতীয় লেগের খেলা হবে।

২৮ মে প্যারিসের স্তাদে ডে ফ্রান্সে হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সেন্ট পিটার্সবার্গে ফাইনাল হওয়ার কথা থাকলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে উয়েফা ফাইনালের ভেন্যু পরিবর্তন করে।

বিষয়:অ্যাটলেটিকো মাদ্রিদ কোয়ার্টার ফাইনাল চেলসি চ্যাম্পিয়ন্স লিগ বায়ার্ন বেনফিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…