চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তা

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
৮:২৭ অপরাহ্ণ ২৮, মে ২০১৭
স্পোর্টস
A A

ওভাল, লন্ডন থেকে: ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা আট দল নিয়ে ক্রিকেটের আঁতুড় ঘর ইংল্যান্ডে বসছে আইসিসি’র ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় টুর্নামেন্ট নিয়ে দর্শক আগ্রহের পাশাপাশি রয়েছে নিরাপত্তা শঙ্কাও। কয়েকদিন আগে ম্যানচেস্টারে কনসার্টে আত্মঘাতী হামলার পর আয়োজকরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

ক্রিকেটের সূতিকাগার ইংল্যান্ডে ক্রিকেট নিয়ে ভালোবাসা ও শুদ্ধতার কমতি কখনোই ছিল না, এখনও নেই। তবে ম্যানচেস্টারে কনসার্টে বোমা হামলা পাল্টে দিয়েছে পরিস্থিতি। স্টেডিয়ামের দরজায় বন্দুক নিয়ে প্রহরা পরিচিত দৃশ্য নয়। সেই পরিস্থিতির সাথেও মানিয়ে নিতে হচ্ছে ক্রিকেটবোদ্ধাদের।

তবে সন্ত্রাসের কাছে পরাভব নয়, বরং হামলা-রক্তক্ষয়ের চোখ রাঙ্গানি উপেক্ষা করে প্রিয়জনদের নিয়ে মাঠে হাজির সাধারণ গৃহবধূও। জানালেন, দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত জয় হয়েছে ক্রিকেটেরই।

মাঠে ঢুকতে পেরোতে হচ্ছে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার এই বাড়াবাড়িকে সহজভাবেই নিচ্ছেন দর্শকরা। ক্রিকেটের ফুলের বাগানে সন্ত্রাসকে না বলছেন তারা। সবার আশা, ক্রিকেটের কাছে পরাজিত হবে সকল অশুভশক্তি।

আগামী ১ জুন ওভালে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে আঠারো দিনের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই। উদ্বোধনী ম্যাচের আগে প্রথম প্রস্তুতিতে পাকিস্তানের বিপক্ষে ৩৪১ করেও জয় হাতছাড়া হয়েছে টাইগারদের। বোলাদের অনুজ্জ্বলতার দিনে যথারীতি ধারাবাহিক ছিলেন ব্যাটসম্যানরা। তবে মাথাব্যথার কারণ হয়ে থাকা ফিল্ডিংয়ের দুর্বলতা চোখে পড়েছে আবারো।

মূল টুর্নামেন্টে নামার আগে নিজেদের ভুল-ত্রুটিগুলো শুধরে নেওয়ার আর শেষবার ঝালিয়ে নেওয়ার জন্য আরেকটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে টাইগাররা। এবারের প্রতিপক্ষ ভারত। বিরাট কোহলির দলের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচটি আবার ওভালেই। স্বাগতিকদের বিপক্ষে নামার আগে ধাতস্থ হয়ে নেওয়ায় ম্যাচটি কার্যকরী ভূমিকা রাখবে।

Reneta

আইসিসির দ্বিতীয় বৃহত্তর এই টুর্নামেন্টে টাইগারদের ঘিরে আশারপ্রদীপটা জ্বালিয়ে দিয়েছে গত দুবছরের সাফল্যের ঊর্ধ্বগামী রেখাটা। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের সাফল্য। যেখানে কিউই-বধের মধ্য দিয়ে প্রথমবারের মত র‍্যাঙ্কিংয়ের ছয়ে উঠে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলাটাও প্রায় নিশ্চিত করে ফেলেছে লাল-সবুজরা।

সাফল্যের এই ধারাটা ধরে রাখাই টাইগারদের মূল চ্যালেঞ্জ। ঘরের মাঠে ধারাবাহিকতা পরীক্ষিত। বিদেশেও নিয়মিত জিততে শুরু করেছে দল। বড় মঞ্চে সেটা টেনে নিলে নিজেদের ক্রিকেটমানকে আরো উঁচুতে তোলা সম্ভব বাংলাদেশের। সম্ভব ক্রিকেট পরাশক্তিদের থেকে আরো সমীহ আদায় করে নেওয়ার।

বিস্তারিত দেখুন ভিডিওতে: 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT