স্পোর্টস

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ‘খুব একটা পরিবর্তন নেই’

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে  ‘খুব  একটা পরিবর্তন নেই’

প্রতিটি সিরিজের আগে বাংলাদেশ দলে কমবেশি পরিবর্তন আসে। কখনও থাকে নতুন মুখের ছড়াছড়ি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি আর ত্রিদেশীয় সিরিজে সেই সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

বুধবার বিসিবিতে তিনি বলেন, ‘আমাদের ওয়ানডে দলটা তো প্রস্তুতই। খুব বেশি পরিবর্তন আনার দরকার নেই। কম্বিনেশন মোটামুটি করাই আছে।’

বৃহস্পতিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করবেন নির্বাচকরা।

জুনে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অন্য গ্রুপে থাকা চার দলের মধ্যে ভারত ও পাকিস্তানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এছাড়া আগামী মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে ইংল্যান্ডে অনুশীলন ক্যাম্পের সময়ও দুটি প্রস্তুতি ম্যাচ পাবেন মাশরাফিরা।

‘ওয়ানডেতে ভালো খেলার কারণে আমাদের দলটা গোছানোই আছে। নতুন মুখের খুব বেশি সম্ভাবনা নাই।’ বলেন সুজন।

সুজন বললেন, এবার অভিজ্ঞতাকেই প্রাধান্য দিতে চান তারা, ‘ইংল্যান্ডের মতো জায়গায় খেলা, সুতরাং অভিজ্ঞতাই বেশি গুরুত্বপূর্ণ।’

বিষয়:চ্যাম্পিয়ন্স ট্রফি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…