চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল নাইনের বার্তা বিভাগ বন্ধের ঘোষণায় উদ্বিগ্ন ডিআরইউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
চ্যানেল

বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের বার্তা বিভাগ বন্ধের ঘোষণা দেয়ায় উদ্বিগ্ন ডিআরইউ।

গণমাধ্যমে পাঠানো লিখিত এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান চ্যানেল নাইন কর্তৃপক্ষকে এ ধরনের হঠকারি পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানান। বলেন, দেশের গণমাধ্যম বিকাশে সরকারি ইতিবাচক উদ্যোগের সুযোগ নিয়ে, শুধু ব্যবসায়িক স্বার্থ হাসিল রীতিমতো অন্যায় ও অমানবিক।

সাংবাদিক ও কর্মচারিদের ত্যাগ-তিতীক্ষার প্রতি সম্মান রেখে মানবিক হওয়ার দাবি জানায় ডিআরইউ নেতৃবৃন্দ। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির সকল দায়ভার চ্যানেল নাইন কর্তৃপক্ষকেই বহন করতে হবে।

৩ মার্চ চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, চ্যানেলটি এখন থেকে শুধু খেলাধুলা ও বিনোদন-সংক্রান্ত অনুষ্ঠান সম্প্রচার করবে।

চিঠিতে আরো বলা হয়, আগামী ২৮ মার্চ থেকে চ্যানেল নাইনে খবর সম্প্রচারসহ বার্তা বিভাগের সকল কার্যক্রম বন্ধ থাকবে। বার্তা বিভাগে কর্মরত সব সদস্যকে চাকরি থেকে অব্যাহতি দানের নোটিশ প্রদান করা হলো, যা সেদিন থেকে ৯০ দিনের মধ্যে কার্যকর হবে।

ডিআরইউ জানায়, এর জের ধরে চ্যানেলটির ১৬০ সাংবাদিক ও কর্মচারিকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এরমধ্যে বেশ কয়েকজন ডিআরইউ সদস্যও রয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেলচ্যানেল নাইনডিআরইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT