চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই সেরাকণ্ঠ: দেশের সংগীত প্রতিভাবানদের বড় প্ল্যাটফর্ম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান সংগীতশিল্পীদের সবার সামনে নিয়ে আসতে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে চ্যানেল আই সেরাকণ্ঠ।  ‘গানে আওয়াজ তোল প্রাণে’ স্লোগান নিয়ে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ যাত্রা শুরু করে ২০০৮ সালের ৪ এপ্রিল।

সেরাকণ্ঠের মাধ্যমে প্রতিভা অন্বেষণের জন্য দেশে ও বিদেশের প্রবাসীদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে এই প্রতিভা অন্বেষণমূলক রিয়ালিটি শো। এরপর থেকে একে একে পার করেছে পাঁচটি আসর। রবিবার (২১ জানুয়ারি ২০১৮) শেষ হতে যাচ্ছে সেরাকণ্ঠের ষষ্ঠ আসর।

দেশের আনাচে কানাচেতে প্রতিভাবান সংগীতশিল্পীদের খোঁজে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’-এর আয়োজকরা ছুটে যান দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আয়োজকদের সঙ্গে যুক্ত থাকেন দেশের খ্যাতিমান সংগীতশিল্পীরাও। রাজধানী ঢাকা ছাড়াও দেশের প্রতিটি বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে শিল্পী বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খ্যাতিমান সংগীতশিল্পীরা হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে প্রতিবার খুঁজে বের করেন সেরা সব প্রতিভাকে।

সেরা কণ্ঠের প্রথম আসরে ২০০৮ সালে বিজয়ী হয়েছিলেন ঝিলিক। যৌথভাবে ইমরান ও রোমেল দ্বিতীয় এবং তৃতীয় হয়েছিলেন শারমীন। এরপরের আসরে বিজয়ী ছিলেন কোনাল, ২০১২ তে সেরাকণ্ঠ হিসেবে দেশবাসী পেয়েছিল বৃষ্টিকে।

সেরাকণ্ঠে অংশ নেয়া প্রায় সব শিল্পীই সংগীতাঙ্গনে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। এরই মধ্যে পাঁচটি গানের অ্যালবাম বের হয়েছে ইমরানের। এছাড়া ব্যস্ত আছেন বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্রের প্লেব্যাকে। একই রকম ব্যস্ততায় থাকেন আরেক সেরাকণ্ঠজয়ী কোনাল। প্লেব্যাক ও অ্যালবাম প্রকাশের সাথে সাথে কোনাল উপস্থাপনার কাজেও জড়িত।

বিভিন্ন প্রতিভাবান শিল্পীকে একটি নতুন প্লাটফর্ম দিয়ে তাঁদের মেধাকে সবার সামনে তুলে এনে দেশের সংগীত জগতে অবাদান রেখে চলেছে চ্যানেল আই সেরাকণ্ঠ।

Reneta

অন্যদিকে ২১ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিজ আপ-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’। পাঁচ তারকা হোটেল চাত্রিয়াম এর চাওফ্রেয়া নদীর পাড়ে গ্র্যান্ড ফিনালের আয়োজন করতে কারিগরি দল ও চার বিচারকসহ প্রতিযোগীরাও এরই মধ্যে পৌঁছে গেছেন থাইল্যান্ড।

হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা দশের লড়াইয়ে আছে আদিবা, সুমনা, ফাতেমা, ঐশী, তারিক, তৃষা, অনিসা, তিন্নি, মৌমিতা, নান্নু, দোলা ও অপল। সেরাকণ্ঠের বিচারক হিসেবে ছিলেন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যা ও মিতালী মুখার্জি। ইজাজ খান স্বপনের পরিচালনায় ‘ফিজ আপ-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’ এর উপস্থাপনায় আছেন মারিয়া নূর। শেষ পর্যন্ত সেরার উপাধি কে পাচ্ছেন তা জানতে অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানকোনালফিজআপ চ্যানেল আই সেরাকণ্ঠ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দারুণ শুরুর পর ব্যাকফুটে জিম্বাবুয়ে

পরবর্তী

জাকারবার্গ কি আসলেই বিশাল প্রমোদতরী কিনেছেন?

পরবর্তী

জাকারবার্গ কি আসলেই বিশাল প্রমোদতরী কিনেছেন?

সিরিয়া-যুক্তরাষ্ট্র-তুরস্ক-কুর্দি মিলিশিয়া-বিমান হামলা

সিরিয়ায় কুর্দি মিলিশিয়ার ওপর তুরস্কের বিমান হামলা

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT