বিনোদন

‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-২০১৭’ পেলেন যারা

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-২০১৭ এর লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরস্কার গ্রহণের সময় চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-২০১৭ এর অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

জমকালো আয়োজনে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-২০১৭’ পাওয়ার্ড বাই সেভেন আপ এর ১২তম আসরে ১৮টি ক্যাটাগরিতে নবীন প্রবীণ সঙ্গীতশিল্পীদের সম্মাননা জানালো চ্যানেল আই। সঙ্গীতে বিশেষ অবদানের জন্যে এবার আজীবন সম্মাননায় ভূষিত হলেন সঙ্গীতশিল্পী খুরশিদ আলম। আর বিশেষ সম্মাননা দেয়া হলো শিল্পী শাম্মি আখতারকে।

সানী জুবায়েরের ধ্রুপদী সঙ্গীতের সুরমুর্ছনায় বাংলাদেশের ৬ ঋতুর আবহের মধ্য দিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সন্ধ্যায় পর্দা ওঠে চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড ২০১৭ পাওয়ার্ড বাই সেভেন আপের ১২তম আসরের।

সঙ্গীতে অসামান্য অবদানে গুনী শিল্পী খুরশিদ আলম পেলেন এবারের আজীবন সম্মাননা। আর বিশেষ সম্মাননায় ভূষিত হলেন শিল্পী শাম্মি আখতার। শিল্পীর অসুস্থতায় সম্মাননা গ্রহণ করেন স্বজনরা।‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-২০১৭’ পেলেন যারাএবার ১৩টি ক্রিটিক অ্যাওয়ার্ডের মধ্যে রবীন্দ্রসঙ্গীতে অনিমা রায়, উচ্চাঙ্গ সঙ্গীতে প্রিয়াঙ্কা গোপ, লোক সঙ্গীতে শফি মন্ডল, নজরুল সঙ্গীতে নাশিদ কামাল, আধুনিক গানে ফাহমিদা নবী, ছায়াছবির গানে জেম্স, সেরা ব্যান্ড পার্থিব, সাউন্ড ইঞ্জনিযারিং এ পাভেল আরীন, সেরা গীতিকার আসিফ ইকবাল, কাভার ডিজাইনে নাহিদ, মিউজিক ভিডিওতে তানিম রহমান অংশু, সেরা নবাগত শিল্পী মেহেদী হাসান, সঙ্গীত পরিচালনায় শফিক তুহিন গুণীজনদের কাছ থেকে পদক নেন।

ফ্রেশের সৌজন্যে পপুলার চয়েস ক্যাটাগরিতে নবাগত শিল্পী শাহিন খান, মিউজিক ভিডিওতে রম্য খান, ছায়াছবির গানে ইমরান, আধুনিক গানে কুমার বিশ্বজিৎ সেরা ব্যান্ড অবসকিওর এর হাতে পদক তুলে দেন গুনীজনরা।চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে একজন পুরুষ বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ পুরস্কারের পাশাপাশি মঞ্চ মাতিয়ে তোলেন জেমস আর মমতাজ। ফারজানা ব্রাউনিয়ার সঞ্চালনায় চমক আর প্রাণবন্ত ছিলো গোটা আয়োজন।

ইজাজ খান স্বপনের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আই মিউজিক এওয়ার্ড ২০১৭ পাওয়ার্ড বাই সেভেন আপের জাঁকজমকপূর্ণ এই আয়োজন দেশ বিদেশের দর্শকের জন্যে প্রচারিত হবে আগামী ছয় অক্টোবর দুপুর দুইটার সংবাদের পর।‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-২০১৭’ পেলেন যারা

ছবি: ওবায়দুল হক তুহিন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…