চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার মিম মানতাসা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ণ ১১, মে ২০১৮
বিনোদন
A A

এবছরের ‘চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মিম মানতাসা। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ব্র্যান্ড নিউ গাড়ি ও নগদ পাঁচ লাখ টাকা।  পাশাপাশি বাংলাদেশে লাক্সের শুভেচ্ছাদূত হওয়ার সুযোগ।

আরো রয়েছে বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমিতে প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ। এছাড়া ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের নাটক, সিনেমা ও টেলিছবিতে অভিনয়ের সুযোগ।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন সারওয়াত আজাদ বৃষ্টি।  তিনি পেয়েছেন চার লাখ টাকা।

দ্বিতীয় রানার আপ হয়েছেন সামিয়া অথৈ।  তিনিও পুরস্কার হিসেবে পেয়েছেন তিন লাখ টাকা।

বিচারকদের নম্বর, দর্শকদের ভোট ও আগের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এবারের বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন মিম মানতাশা।

এ বছর মুকুটের সর্বশেষ দাবিদার ছিলেন পাঁচজন।  তারা হলেন সামিয়া অথৈ, মিম মানতাশা, সারওয়াত আজাদ বৃষ্টি, ইশরাত জাহিন ও নাবিলা আফরোজ।

কয়েক মাস ধরে তারা শ্রেষ্ঠ প্রমাণ করতে আমূল বদলে ফেলেছেন নিজেদের।  নিয়মিত জিম করছেন, ডায়েট করছেন, নিয়মতান্ত্রিক জীবনযাপন করেছেন।

প্রশিক্ষণ নিয়েছেন ক্যাটওয়াক, নৃত্যসহ নানা বিষয়ে।  সবার লক্ষ্য মডেলিং ও অভিনয়ের রঙিন জগত। সেখানে নিজেকে মেলে ধরা।

প্রতিভা, আত্মবিশ্বাস, দৃঢ়তা, পরিশ্রম ও প্রত্যয়-সবকিছু নিয়েই একজন নারী।  দেশের সবচেয়ে জনপ্রিয় এই সুন্দরী প্রতিযোগিতার নবম আসর গেল ৩ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল।

এবারের প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান, আরিফিন শুভ।

গ্র্যান্ড ফিনালেতে অতিথি বিচারক ছিলেন সংস্কৃতি মন্ত্রী ও দেশ বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর, আলী জাকের ও অভিনেত্রী ঈশিতা।

বিজয়ীদের পুরস্কার তুলে দেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং কেদার লিলি, সিইও & ব্যবস্থাপনা পরিচালক ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।পুরস্কার বিতরণীতে বক্তব্য রাখেন  হেড অব পারসোনাল কেয়ার নাফিজ আনোয়ার। বক্তব্য দিয়েছেন।

নাবিলা ও সৌমিকের উপস্থাপনায় অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।

ট্যাগ: মিম মানতাশালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুরু হলো আরডুইনো ডে হ্যাকাথন-২০১৮

পরবর্তী

অভিষেক দিনে মাঠেই নামতে পারল না আয়ারল্যান্ড

পরবর্তী

অভিষেক দিনে মাঠেই নামতে পারল না আয়ারল্যান্ড

জামাল পিছিয়ে পড়েছেন, অনুজ্জ্বল সিদ্দিকুর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT