চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২শ থেকে সেরা

নুসরাত শারমিননুসরাত শারমিন
৯:২৪ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৭
বিনোদন
A A
‘তারকা কথন’ অনুষ্ঠানে ‘চ্যানেল আই টিভি’র লোগো উন্মোচিত হয়

‘তারকা কথন’ অনুষ্ঠানে ‘চ্যানেল আই টিভি’র লোগো উন্মোচিত হয়

ইউটিউবে চ্যানেল আইয়ের নতুন চ্যানেলের যাত্রা শুরু হয়েছে। নাম ‘চ্যানেল আই টিভি’। আর এই ‘চ্যানেল আই টিভি’র জন্য খোজা হচ্ছিল সুন্দর একটি লোগো। অবশেষে ১২শ লোগো থেকে বাছাই করা হয়েছে চূড়ান্ত ডিজাইনটি। আজ চ্যানেল আইয়ের ‘ইউনিভার্সাল ফুড লিমিটেড তারকা কথন’ অনুষ্ঠানে ‘চ্যানেল আই টিভি’র লোগো উন্মোচিত হয়।

৯ জুলাই ‘চ্যানেল আই টিভি’র ফেসবুক পেজে লোগো কনটেস্টের ঘোষণা দেওয়া হয়। সেরা ডিজাইনারকে নগদ ২০ হাজার টাকা পুরস্কার এবং সেরা ১০ ডিজাইনারকে দেওয়া হবে চ্যানেল আই থেকে বিশেষ সার্টিফিকেট। কনটেস্টটি ব্যাপক সাড়া ফেলে এবং সারা দেশ থেকে ১২শ ডিজাইন পাওয়া যায়। এর মধ্য থেকে নির্বাচন করা হয় চূড়ান্ত লোগো এবং সেরা দশ। ইনস্টিটিউট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্র রাকিবুল হাসানের পাঠানো লোগোর থেকে ধারণা নিয়ে ‘চ্যানেল আই টিভি’র লোগো নির্বাচন করা হয়েছে।

চ্যানেল আইয়ের ‘ইউনিভার্সাল ফুড লিমিটেড তারকা কথন’ অনুষ্ঠানে লোগোটি উন্মোচন করেন সালাহউদ্দিন লাভলু,আনিকা কবির শখ, মেহজাবিন চৌধুরী, তানিয়া আহমেদ, মিশু সাব্বির এবং চ্যানেল আই ইউটিউব চ্যানেলের চিফ কনসালট্যান্ট সালমান মুক্তাদির।

ইতিমধ্যেই এক লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়েছে ‘চ্যানেল আই টিভি’। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চ্যানেল আইয়ের সব আয়োজন দেখা যাবে ‘চ্যানেল আই টিভি’তে। এই চ্যানেলে মতামতের ব্যবস্থাও থাকছে দর্শকদের জন্য। ইউটিউবে চ্যানেল আইয়ের অনুষ্ঠান দেখতে সাবসক্রাইব করতে হবে। আর সাবসক্রাইব করার জন্য youtube.com/channelionline লিখতে হবে।

ছবি: নুসরাত শারমিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিকা কবির শখইউটিউব চ্যানেলচ্যানেলচ্যানেল আই টিভিতানিয়া আহমেদমিশু সাব্বিরমেহজাবিন চৌধুরীলোগোসালমান মুক্তাদিরসালাউদ্দিন লাভলু
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT