বাংলাদেশ

চ্যানেল আই প্রাঙ্গণে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির ঈদের জামাত

চ্যানেল আই প্রাঙ্গণে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির ঈদের জামাত

চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল পৌনে ৮ টায়।

তেজগাঁও ও আশপাশের এলাকার মুসুল্লিরা সেখানে ঈদের নামায আদায় করেন। সে সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

চ্যানেল আই প্রাঙ্গণে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির ঈদের জামাত

ঈদের জামাতে চ্যানেল আইয়ের পরিবারের সদস্যরা ছাড়াও তেঁজগাও এর সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন।  নামায আদায় শেষে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

চ্যানেল আই প্রাঙ্গণে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির ঈদের জামাত

চ্যানেল আই মসজিদেই ঢাকা মহানগরীর সবশেষ জামাত হবে বেলা ১১টা ৩৫ মিনিটে।

 

বিষয়:ঈদ জামাত চ্যানেল আই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…