চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে গানে গানে সকাল শুরু করবেন সুস্মিতা আনিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৭
বিনোদন
A A

২২ জানুয়ারী, রবিবার সকাল ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইতে সরাসরি সম্প্রচারিত প্রতিদিনের গানের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’র এবারের অতিথি হিসেবে থাকবেন সুস্মিতা আনিস। তিনি একজন সৃজনশীল নজরুল সঙ্গীত শিল্পী। অনুষ্ঠানটি উপস্থানা করবেন ইউসুফ খান।

দেশের প্রথিতযশা সঙ্গীত পরিবারে জন্ম সুস্মিতা আনিসের। পারিবারিকভাবে তিনি নজরুল সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের ভাইজি এবং এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ দৌলার কন্যা।

মাত্র পাঁচ বছর বয়সেই সুস্মিতা তার ফুপুর কাছ থেকে সঙ্গীতে তালিম নেন। তিনি নজরুল সঙ্গীতের পাশাপাশি আধুনিক বাংলা গানেও সমান পারদর্শী, বিশেষত যে গানগুলো তার ফুপা কিংবদন্তি সুরকার কমল দাশ গুপ্ত সুর করেছেন।

সুস্মিতা আনিস বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শিশুশিল্পী হিসেবে গান করেছেন। তার প্রথম তিনটি অ্যালবাম প্রকাশিত হয় ফিরোজা বেগমের সঙ্গীত পরিচালনায়। সম্প্রতি গাজী শুভ্র নির্মিত ‘এই প্রাণ আমার বাংলাদেশ’সহ তার বেশ কিছু গান ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে।

তিনি গ্রাফিক ডিজাইনের ওপর যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন। পড়ালেখা শেষে সুস্মিতা আনিস যুক্তরাষ্ট্রেই বসবাস করতে থাকেন। ব্যবসায় ব্যবস্থাপনায় ক্যারিয়ার গড়ে তোলার লক্ষ্যে ২০০৯ সালে তিনি দেশে ফিরে আসেন। তবে কোনভাবেই গানের রেওয়াজ বন্ধ রাখেননি তিনি। ফিরোজা বেগম  গুরুতর অসুস্থ হয়ে পড়ার আগ পর্যন্ত তার কাছ থেকে তালিম গ্রহণ করেন।

ওই সময়টিতে সুস্মিতা আনিস চ্যানেল আই, ইটিভি, এনটিভি এবং কলকাতা ভিত্তিক তারা মিউজিকসহ বিভিন্ন টিভি চ্যানেলে সঙ্গীত পরিবেশন করেছেন। বর্তমানে তিনি নজরুল সঙ্গীতকে অধিকতর জনপ্রিয় করে তুলতে এবং গণমানুষ বিশেষ করে তরুণ সমাজের কাছে তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানে গানে সকাল শুরু
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৪, ২০২৬
ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT