চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন: তিন নির্মাতার দশ টেলিফিল্ম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ১৬, মে ২০২০
বিনোদন
A A

গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। তবুও থেমে থাকে না আনন্দ উৎসব। সামনে সবচেয়ে বড় উৎসব, ঈদ। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঊৎসব। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য এই দিনগুলোতে সবাইকে ঘরে অবস্থান করতে হচ্ছে। এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ।

ঈদে থাকছে হুমায়ূন আহমেদ, মোস্তফা সরয়ার ফারুকী ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ১০টি অসাধারণ টেলিফিল্ম। যা ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত বিভিন্ন সময়ে উপভোগ করতে পারবেন দর্শক:

 

আয়েশা: গল্প আনিসুল হক, পরিচালনায় মোস্তফা সরয়ার ফারুকী। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা। ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

লাইট হাউজ: রচনা ফারুক হোসেন। পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে জাহিদ হাসান, বিদ্যা সিনহা মিম। দেখানো হবে ঈদের দিন বিকাল ৪টা ৩০ মিনিটে।

রূপালী রাত্রী: রচনা ও পরিচালনা হুমায়ূন আহমেদ। অভিনয়ে মেহের আফরোজ শাওন, তানিয়া আহমদে, চ্যালেঞ্জার, ফারুক আহমেদ, এজাজুল ইসলাম। দেখানো হবে ঈদের দ্বিতীয় দিন দুপুর ২ টা ৩৫ মিনিটে।

ভোকাট্টা: রচনা ও পরিচালনা মোস্তফা সরয়ার ফারুকী। অভিনয়ে আফজাল হোসেন, আফসানা মিমি, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি। দেখানো হবে ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

টুয়েন্টি ফোর ক্যারেট ম্যান: রচনা ও পরিচালনায় হুমায়ূন আহমেদ। অভিনয়ে মেহের আফরোজ শাওন, মাহফুজ আহমেদ, মাসুম আজিজ, আমীরুল হক চৌধুরী। দেখানো হবে ঈদের তৃতীয় দিন বিকাল ৪ টা ৩০ মিনিটে।

Reneta

লীলাবতী: রচনা ও পরিচালনায় হুমায়ূন আহমেদ। অভিনয়ে মাহফুজ আহমেদ, জয়া আহসান, ওয়াহিদা মল্লিক জলি, এজাজুল ইসলাম, মাজনুন মিজান প্রমুখ। দেখানো হবে ঈদের ৪র্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

বউ: রচনা মমিনুল ইসলাম, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল চৌধুরী, তিন্নি, আ খ ম হাসান, ওয়াহিদা মল্লিক জলি। দেখানো হবে ঈদের ৪র্থ দিন বিকেল ৪টা ৩০ মিনিটে।

হাবলংগের বাজার: রচনা ও পরিচালনা হুমায়ূন আহমেদ। অভিনয়ে জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, মেহের আফরোজ শাওন, ফারুক আহমেদ, শামীমা নাজনীন প্রমুখ। দেখানো হবে ঈদের পঞ্চম দিন দুপুর ২ টা ৩০ মিনিটে।

চড়ুঁইভাতি: রচনা আনিসুল হক, পরিচালনায় মোস্তফা সরয়ার ফারুকী। অপি করিম, মারজুক রাসেল, ইলোরা গহর। দেখানো হবে ঈদের পঞ্চম দিন বিকেল ৪টা ৩০ মিনিটে।

গন্তব্যের দিকে: রচনা ফারুক হোসেন। পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে মোশাররফ করিম, জ্যোতিকা জ্যোতি প্রমুখ। দেখানো হবে ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ৪টা ৩০ মিনিটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: eid 2020আমীরুল হক চৌধুরীআয়েশাচঞ্চল চৌধুরীটেলিফিল্মনুসরাত ইমরোজ তিশামাসুম আজিজমাহফুজ আহমেদমেহের আফরোজ শাওনলিড বিনোদনহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT