আবারও এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। শিরোপা জয়ের প্রত্যাশায়
উচ্ছ্বসিত স্বাগতিক দেশের সমর্থকরা। চাহিদা এবং বাস্তবে বিশাল ফারাক থাকায়
বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচের কাঙ্ক্ষিত টিকিট পাননি বেশিরভাগ ভক্ত।
তাদের
হতাশা দূর করতে আর মাঠে বসে খেলা দেখার আমেজ দিতে চ্যানেল আইয়ের অফিসসহ
রাজধানীর বিভিন্ন স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
চ্যানেল আইয়ের অফিস ছাড়াও শাহবাগ, টিএসসি, শ্যামলী, তেজগাঁওসহ রাজধানীর অনেক জায়গাতেই জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।






