চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইতে ‘রবীন্দ্র মেলা’ বসছে ৮ মে

রোকসানা আমিনরোকসানা আমিন
৬:৩১ অপরাহ্ণ ০৫, মে ২০১৬
বিনোদন
A A

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১শ’৫৫তম জন্মজয়ন্তীতে ৮ মে রবীন্দ্র মেলা আয়োজন করতে যাচ্ছে চ্যানেল আই। এবার আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ এবং রবীন্দ্র সঙ্গীতশিল্পী তপন মাহমুদ। রবীন্দ্র মেলার প্রধান পৃষ্ঠপোষক এবি ব্যাংক। ২৫ শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১শ’৫৫তম জন্মজয়ন্তী।

প্রতি বছর এদিন রবীন্দ্র মেলার আয়োজন করে আসছে চ্যানেল আই। চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনে এবি ব্যাংক চ্যানেল আই রবীন্দ্র মেলার বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘১১ বছর ধরে মেলাটা আমরা করছিলাম সকাল ১১ টায় কিন্তু এবার মেলা শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। রবীন্দ্রনাথকে আরও নতুনভাবে অনুভব করতে এবার মেলায় যুক্ত হবে নতুন-নতুন অনুষঙ্গ ‘।

এবি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হুসেইন বলেন, ‘চ্যানেল আই’র সঙ্গে গত বছরও রবীন্দ্রমেলার আয়োজনে সঙ্গী হয়েছিলো এবি ব্যাংক। এবারও এবি ব্যাংক চ্যানেল আই’র সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশা প্রকাশ করছি’।

চ্যানেল আই’র অনুষ্ঠান প্রধান আমিরুল ইসলাম বলেন, ‘আমরা রবীন্দ্রনাথকে নিয়ে শুধু একটি মেলার আয়োজন করি তা নয় আমরা চেষ্টা করি ভালো একটি প্রকাশনা বের করতে। এবার এই মেলা উপলক্ষ্যে রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার পছন্দের ১০টি রবীন্দ্র সংগীত নিয়ে একটি সিডি প্রকাশিত হবে’।

১১তম রবীন্দ্র মেলায় এবার আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন রবীন্দ্র গবেষক ও শিক্ষাবিদ এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ এবং রবীন্দ্র সঙ্গীত শিল্পী তপন মাহমুদ।

Reneta

বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘সম্মাননা পাওয়াটা যেমন আনন্দের বিষয়, তেমনি দায়িত্বের বিষয়ও। রবীন্দ্রনাথ বাঙালি সংস্কৃতির প্রতীক। সেই বাঙালি সংস্কৃতিকে আমরা যেনো আরও বড় পরিসরে বড় করে তুলতে পারি’।

রবীন্দ্র সঙ্গীতশিল্পী তপন মাহমুদ বলেন,‘যেকোনো সম্মাননা বা পুরস্কার দায়িত্ব বাড়িয়ে দেয়। যেভাবে পথ চলছি সেভাবেই যেনো আরও পথ চলতে পারি, যতদিন বেঁচে থাকি ততোদিন যেনো রবীন্দ্রনাথের সঙ্গে থাকতে পারি এই শুভকামনাই চাইবো সবার কাছে’। রবীন্দ্রনাথের দর্শনকে জীবনে ধারণ করার বিষয়টি তুলে ধরেন রবীন্দ্রপ্রেমী এবং গবেষকরা।

মহাপরিচালক, বাংলা একাডেমি’র মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন,‘রবীন্দ্রনাথের বহুমাত্রিক বিশ্ব শান্তির বাণী যখন আমরা অনুধাবন-অনুসরণ করতে পারবো তখন এই ধর্মান্ধতার যুগে আমরা একটি সুস্থ সংস্কৃতির আবাস নির্মাণ করতে পারবো’।

আই প্রাঙ্গণে ৮মে বিকেল ৪টা ৩০ মিনিটে হবে এবি ব্যাংক চ্যানেল আই রবীন্দ্র মেলা। চলবে রাত ৮টা পর্যন্ত। প্রথমবারের মতো বিকেলে করা এ আয়োজন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইরবীন্দ্র জন্মজয়ন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT