চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইতে অণিমা রায়ের ‘নিবেদন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০২০
বিনোদন
A A

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায় তার ৪ টি নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ করছেন। ২৫ অক্টোবর মহা নবমীতে রাত ১০ টায় এ উপলক্ষে চ্যানেল আইতে শিল্পীর একক সঙ্গীতানুষ্ঠান প্রচার হবে। অনুষ্ঠানের নাম ‘নিবেদন’।

এই অনুষ্ঠানেই শিল্পীর গাওয়া ৪ টি নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ পাবে। একই সাথে গানগুলি চ্যানেল আই এর ডিজিটাল প্লাটফর্ম ও অণিমা রায়ের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানগুলি অবমুক্ত হবে।

এ প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘একজন শিল্পী হিসেবে উৎসবকে রাঙাতেই নিজের শ্রোতা দর্শককে গানটাই নিবেদন করতে চাই। তাই এটি আমার দর্শক শ্রোতাদের জন্য শারদীয় শুভেচ্ছা। এটা খুবই আনন্দের বিষয় যে এবারের পূজায় অনেকেই উৎসবের গান প্রকাশ করছেন। তবে আমি মনে করি শুধু একটি দিনকে মাথায় রেখে কোনো গানের ব্যপ্তি বা তার রেশ মাত্র ১ দিন বা ১ সপ্তাহই থাকে। তাই উৎসব উপলক্ষে এমন কিছু গানের মিউজিক ভিডিও উপহার দিচ্ছি যার আবেদন থাকবে বছরের প্রতিটি দিনের জন্য। এছাড়া এই কাজগুলোতে আমার নিজের মিউজিক স্কুল সুরবিহার এর ছাত্র-ছাত্রীরা নেচেছে, মডেল হিসেবে অংশ নিয়েছে। তাই আনন্দটা আলাদা। মানিকগঞ্জের এক জমিদার বাড়িতে আমরা টানা দুদিন ধরে কাজগুলো করেছি। তাই এই নিবেদন আমার ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে অনন্য এক স্মারক হয়ে থাকবে।’

অণিমা রায়ের কণ্ঠে যে গানগুলোর মিউজিক ভিডিও প্রকাশ পেতে যাচ্ছে সেগুলো হলো- অতুল প্রসাদ সেনের ‘বধূ ক্ষণিকের দেখা’ ও ‘মোর আজি গাঁথা’, রজনীকান্ত সেনের ‘আমি অকৃতি অধম’ এবং দ্বিজেন্দ্রলাল রায়ের ‘বধুয়া আমিও একাকী’। গানগুলির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।

এছাড়া ২৬ অক্টোবর বিকেল তিনটায় একুশে টিভির বিশেষ আয়োজন ‘পূজার দিনে গানে গানে’ শিরোনামের অনুষ্ঠানে সরাসরি গাইবেন তিনি।

ট্যাগ: অণিমা রায়নিবেদনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদ্মা সেতুর ৩৪তম স্প্যান বসলো, ৫ হাজার ১শ’ মিটার দৃশ্যমান

পরবর্তী

স্যামসাংয়ের চেয়ারম্যান লী কুন হী মারা গেছেন

পরবর্তী
স্যামসাং

স্যামসাংয়ের চেয়ারম্যান লী কুন হী মারা গেছেন

তিনি প্রকৃতই ‘প্রকৃতিবন্ধু’

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT