চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ বাছাইয়ে খেলা হচ্ছে না রুমানার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চোটের কারণে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দেশকে প্রতিনিধিত্ব করতে পারছেন না অলরাউন্ডার রুমানা আহমেদ। ওয়ানডে অধিনায়ক ও দলের সেরা ক্রিকেটারকে ছাড়াই ১৫ আগস্ট সকাল দশটায় নেদারল্যান্ডসের উদ্দেশে ঢাকা ছাড়বে টিম টাইগ্রেস।

বিসিবি চূড়ান্ত দল ঘোষণা না করলেও রুমানার ছিটকে পড়া নিশ্চিতই। কোচিংস্টাফ থেকে শুরু করে খেলোয়াড়দের সবাই জানেন, সামনের মিশনে তাদের সহযাত্রী হতে পারছেন না রুমানা। যে কারণে শুক্রবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে দেখা যায়নি এ লেগস্পিনিং অলরাউন্ডারকে।

বেশ কিছুদিন ধরেই দুই হাঁটুতে চোট বয়ে বেড়াচ্ছেন রুমানা। কিছুদিন আগে তার চিকিৎসা হয়েছিল ভারতে। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। এখন তাকে দেখছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বিসিবি সূত্রে খবর, রুমানার সুস্থ হতে লেগে যাবে তিন থেকে চার সপ্তাহ। আগামী ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের মূল আসরে রুমানাকে পুরোপুরি ফিট অবস্থায় পেতে বাছাইপর্ব খেলিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার হওয়ায় ভবিষ্যতে সার্ভিস পেতে রুমানাকে রেখেই বিদেশ বিভূঁইয়ে যাচ্ছে দল।

আগামী ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর স্কটল্যান্ডে বসবে ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। দুই গ্রুপে ভাগ হয়ে এতে অংশ নেবে আটটি দেশ। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সুযোগ পাবে বিশ্বকাপ খেলার। স্কটল্যান্ডের আগে নেদারল্যান্ডস যাবে মেয়েরা। সেখানে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্পে ডাচ ও থাই মেয়েদের সঙ্গে চারটি অনুশীলন ম্যাচ খেলার কথা লাল-সবুজের মেয়েদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নারী টি-টুয়েন্টি বিশ্বকাপরুমানা আহমেদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬

প্রিয় লিচু তলায় চিরনিন্দ্রায় সমাহিত কারিনা কায়সার

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

মে ১৮, ২০২৬

বিশ্বকাপের বাকি ২৪ দিন: মেসি-রোনালদোসহ যাদের উপর নজর থাকবে

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT