জনপদ

ব্যাটে-বলে জন্মদিন রাঙালেন রুমানা

বাংলাদেশ নারী ক্রিকেটার রুমানা জন্মদিন উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রুমানা ও অন্যান্য ক্রিকেটাররা জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, মাঠে খেলা ও উদযাপনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যাটে-বলে জ্বলে উঠে নিজের জন্মদিন রাঙিয়েছেন রুমানা আহমেদ। মোহামেডান অলরাউন্ডার কিপটে বোলিংয়ে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে বিকেএসপির মেয়েদের বিপক্ষে এনে দেন ৭ উইকেটের সহজ জয়। হাতে ওঠে সেরা খেলোয়াড়ের পুরস্কার।

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম সেঞ্চুরি এসেছিল রুমানার ব্যাটে। ধারাবাহিকতা ধরে রেখেছেন জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার।

নিজেদের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে বিকেএসপি। সুমাইয়া আক্তার ৬৯ রানে অপরাজিত থাকেন। ৩৪ রান আসে মারুফা আক্তারের ব্যাটে।

লেগ স্পিনার রুমানা ১০ ওভারে ২৯ রানে নেন দুই উইকেট। সোহেলি আক্তার, তাজিয়া আক্তারও নেন দুটি করে উইকেট। উইমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জ খেলে ভারত থেকে ফেরা সালমা খাতুনের ছিল এটি প্রথম ম্যাচ। মোহামেডান অধিনায়ক ১০ ওভারে ৩১ রান দিয়ে উইকেটহীন থাকেন। বিকেএসপির চার ব্যাটার হন রান আউট।

৩৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় মোহামেডান। জেসিয়া আক্তার ৪৯ বলে করেন ৫৭ রান। পাঁচটি চার ও তিনটি ছয়ের মার ছিল তার ইনিংসে।

শায়লা শারমিন ৭১ বলে ৪৮ ও রুমানা ৩৮ বলে ৩১ রানে অপরাজিত থেকে ১১.৫ ওভার আগেই খেলা শেষ করেন।

বিষয়:অলরাউন্ডার মেয়েদের ডিপিএল রুমানা আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…