ক্রিকেট

চোটের খবর ফেসবুকে জানালেন সাব্বির

সাব্বিরের কনুইতে আঘাত, হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাব্বিরের কনুইতে আঘাতের ছবি, তিনি হাসপাতালে চিকিৎসাধীন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় লিগের ম্যাচ খেলার সময় ডান হাতের কবজিতে চোট পেয়েছিলেন সাব্বির রহমান। স্ক্যান করার পর জানতে পারলেন সেখানে চিড় ধরেছে। দুই সপ্তাহ এ ব্যাটারকে থাকতে হবে পুরোপুরি বিশ্রামে। চোটে পড়ার খবরটি সাব্বির নিজেই তার ফেসবুক পেজে জানিয়েছেন।

বাংলাদেশ দলে একসময় তিন সংস্করণেই নিয়মিত ছিলেন সাব্বির। এখন নেই জাতীয় দলের আশেপাশেও। ঘরোয়া ক্রিকেটই এ মারকুটে ব্যাটারের ফেরার রাস্তা। আপাতত চোট তাকে সেখান থেকে সরিয়ে দিল।

রাজশাহী বিভাগের ক্রিকেটার সাব্বির জাতীয় লিগের প্রথম রাউন্ড খেলেন। অবশ্য ভালো করতে পারেননি।  চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে ২০ ও দ্বিতীয় ইনিংসে ৬ রানে আউট হন।

২৭ অক্টোবর শেষ হওয়া লিগের দ্বিতীয় রাউন্ডে ছিলেন না তিনি। এ সপ্তাহেই মাঠে গড়াবে তৃতীয় রাউন্ড। এখনও সূচি প্রকাশ করেনি বিসিবির টুর্নামেন্ট কমিটি।

বিষয়:জাতীয় লিগ সাব্বির রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…