চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোটজর্জর দল নিয়ে ইনিংস ব্যবধানে হারল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম আর দ্বিতীয় ইনিংসে ভীষণরকম বিপরীতমুখীতা। প্রথম ইনিংসে দারুণ লড়াইয়ের পর দ্বিতীয় ইনিংসে লড়ার শক্তিই যেন হারিয়ে ফেলল শ্রীলঙ্কা। ভালো শুরু করেও তারা সাউথ আফ্রিকার বিপক্ষে ১৮০ রানে অলআউট হয়ে ইনিংস ও ৪৫ রানের ব্যবধানে হেরেছে ম্যাচ।

সেঞ্চুরিয়নে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কা প্রথম ইনিংসে রান তুলেছিল ৩৯৬। জবাবে ফ্যাফ ডু প্লেসিস একাই করেছেন ১৯৯ রান, সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে তোলে ৬২১ রান। ২২৫ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে লঙ্কানরা চতুর্থ দিনে অলআউট হয়ে যায় ১৮০ রানে।

এভাবে হারের জন্য অবশ্য চোটকেই দোষ দিচ্ছেন কোচ মিকি আর্থার। ম্যাচে একের পর এক লঙ্কান খেলোয়াড় চোটে পরে আহত হয়েছেন, অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা ব্যাটই ধরতে পারেননি। দুই ম্যাচের সিরিজে পরের টেস্টে দল নামাবেন কীভাবে তা নিয়ে দুশ্চিন্তায় লঙ্কান কোচ।

Banglabid

অভিষেক ম্যাচে আলো ছড়িয়েছেন প্রোটিয়া পেসার লুথো সিপামলা। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ২ উইকেট পেয়েছেন ২২ বছর বয়সী পেসার। লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে যে ৯ উইকেটের পতন হয়েছে, তার ৮টিই পেয়েছেন পেসাররা, চার পেসার ভাগাভাগি করেছেন দুটি করে উইকেট।

ম্যাচসেরা অবধারিতভাবে ডু প্লেসিস। মাত্র এক রানের জন্য নিজের প্রথম ডাবল সেঞ্চুরি না পাওয়া সাবেক প্রোটিয়া অধিনায়কের হাতেই তুলে দেয়া হয়েছে ম্যাচসেরার পুরস্কার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশে মৃতের সংখ্যা সাড়ে ৭ হাজার ছাড়ালো

পরবর্তী

‘সাম্প্রদায়িক’ আচরণের তীব্র সমালোচনায় অমর্ত্য সেন

পরবর্তী

‘সাম্প্রদায়িক’ আচরণের তীব্র সমালোচনায় অমর্ত্য সেন

করোনায় বলিউডে ছন্দপতন: প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা কতো?

সর্বশেষ

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT