ক্রিকেট

চোখ মেলতেই মুশফিক আউট

বাংলাদেশি ক্রিকেটার মুশফিক ব্যাটিং করছেন, ৯১ রানে থামলেন মুশফিক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ক্রিকেটার মুশফিক ব্যাটিং করছেন, ৯১ রানে থামলেন মুশফিক, মাঠে খেলা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম ইনিংসে ৩৩০ রান করে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। আশার চোখ করে যার দিকে নজর ছিল, সেই মুশফিকুর রহিম চতুর্থ দিনের শুরুতেই ফিরে গেছেন সাজঘরে।

৫ উইকেট হাতে রেখে ১০৮ রানের লিড জমাতে পেরেছে বাংলাদেশ। যার ৪৪ রানই আবার প্রথম ইনিংস থেকে পাওয়া। তাইজুলের ৭ উইকেটে পাকিস্তানকে ২৮৬ রানে অলআউট করে দেয়ার মিলেছে লিড।

পাকিস্তানের বিপক্ষে সোমবার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ৪ উইকেটে ৩৯ রানে শুরু করে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ৬৪ রান তুলেছে স্বাগতিকরা।

আগের দিনের অপরাজিত মুশফিকুর রহিম নতুন দিনে যোগ করতে পেছেন আর কেবল ৪ রান। আউট হন ১৬ করে। হাসান আলির বলে উইকেট হারান তিনি।

আরেক অপরাজিত ইয়াসির আলি ২০ রানে ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাস ৮ রানে ব্যাট করছেন।

বিষয়:চট্টগ্রাম টেস্ট বাবর বাংলাদেশ-পাকিস্তান টেস্ট বাংলাদেশ-পাকিস্তান সিরিজ মুমিনুল হক মুশফিকুর রহিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…