চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদভ্যাসে চোখের সর্বনাশ

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১১:০০ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০১৭
বিনোদন
A A
চোখের ক্ষতি

চোখের ক্ষতি

পৃথিবীটা এত সুন্দর শুধুমাত্র আমাদের চোখের দৃষ্টির কারণে। চোখের দৃষ্টি না থাকলে সুন্দর পৃথিবীটা শুধুই অন্ধকার ছাড়া আর কিছুই নয়। কিন্তু তার পরেও চোখের সুস্থতার ব্যাপারে কতটুকু সচেতন আমরা?

অযত্নে কিংবা অসচেতনতায় চোখের ক্ষতি হতে পারে অথবা চিরতরে অন্ধত্বের অভিশাপও বয়ে বেড়াতে হতে পারে। তাই সুস্থ চোখ এবং নিখুঁত দৃষ্টিশক্তির জন্য অন্য সব অঙ্গের মতই চোখেরও কিছু যত্ন প্রয়োজন। জেনে নিন চোখের মারাত্মক ক্ষতির কিছু কারণ সম্পর্কে।

স্ক্রিন টাইম
ঘণ্টার পর ঘটা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকা এখন আমাদের চাকরির অবিচ্ছেদ্য অংশ। আর কাজ শেষে বাকি সময়টুকু কাটে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে কিংবা টিভি দেখে। কিন্তু কোনো বিরতি ছাড়াই দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা চোখের জন্য খুবই ক্ষতিকর। স্বাভাবিক ভাবে মিনিটে যেখানে ২০-৩০ বার পলক ফেলা হয় সেখানে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে তা কমে দাঁড়ায় ৩/৪ বার মাত্র। ফলে চোখের মারাত্মক ক্ষতি হয়।

Banglabid

অপরিচ্ছন্নতা
বাইরে বের হওয়ার সময় চোখের মেকআপ করতে না ভুললেও ফিরে এসে কান্ত শরীরে মেকআপ ঠিক মতো তোলার কথা ভুলে যান অধিকাংশ মানুষ। ফলে অপরিচ্ছন্ন চোখের কারণে ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে। সেই সাথে মেকআপের ক্ষতিকর রাসায়নিক উপাদানও চোখে বিরূপ প্রভাব ফেলে। এছাড়াও নন ব্র্যান্ডের সস্তা কসমেটিকসও ঝুঁকি বাড়ায় চোখের। অনেকেই কন্টাক্ট লেন্স ব্যবহারের ক্ষেত্রেও পরিচ্ছন্নতা বজায় রাখতে পারেন না। ফলে চোখে সৃষ্টি হয় ভয়াবহ ইনফেকশন। এসব কারণে বহু মানুষ চিরতরে চোখের জ্যোতি হারিয়ে

সানগ্লাসে অনীহা
সানগ্লাস কি শুধুই স্টাইলের জন্য পরা হয়? নাহ, সানগ্লাস পরা হয় চোখকে সূর্যের ক্ষতিকর প্রভাব এবং বাইরের ধুলাবালি থেকে রক্ষা পাওয়ার জন্য। তাই অনেকগুলো ফ্যাশনেবল সানগ্লাস কেনার চাইতে ভালো ব্র্যান্ডের মানসম্মত সানগ্লাস কেনা ভালো। বড়দের মতই ছোটদেরও মানসম্মত সানগ্লাস ব্যবহার করা উচিত।

পুষ্টির অভাব এবং বদভ্যাস
ধূমপান কিংবা মদ্যপানের অভ্যাস হার্ট, লিভার, কিডনির ক্ষতির পাশাপাশি চোখেরও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এছাড়াও অযথাই চোখে হাত দেয়া কিংবা চোখ রগড়ানোর বদভ্যাস চোখের ইনফেকশন কিংবা অন্ধত্বের কারণ হতে পারে। সেই সঙ্গে শাক-সবজি, ছোট মাছ, ফলমূলে অনীহা চোখের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক্সপ্রেস ইউকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চোখচোখের ক্ষতিসচেতনতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুড়িগ্রামের টুপি মধ্যপ্রাচ্যে

পরবর্তী

হলি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী আটক

পরবর্তী
হলি আর্টিজান

হলি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী আটক

চ্যানেল আই এড শিরান

আপত্তিকর কমেন্ট, টুইটার ছাড়লেন এড শিরান

সর্বশেষ

ফাইনালে ‘কিছু একটা ঘটেছিল’ সম্পর্কে যে কথা জানাল আর্জেন্টিনা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী

আগস্ট ২০, ২০২৬

আবারও এক ছবিতে রণবীর-দীপিকা?

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের ফল সংসদেই ঘোষণা হবে: সিইসি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT