বাংলাদেশ

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী অলি আহমদ

অলি আহমদ ও মির্জা ফখরুলের ছবি, দুই নেতা একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অলি আহমদ ও মির্জা ফখরুলের ছবি, দুইজন নেতা একসঙ্গে দেখা যাচ্ছে, রাজনৈতিক আলোচনার অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

অলি আহমদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে একই সাথে অনেক দিন কাজ করেছি। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু ভালো জিনিস আশা করি।

তিনি বলেন, গণতন্ত্র, সার্বভৌমত্ব, নাগরিক অধিকার রক্ষায় আমাদের বিশ্বাস অভিন্ন। দীর্ঘদিন রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন ছিল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, ১১ দলীয় জোট আমাকে প্রার্থী করার তাদের প্রতি কৃতজ্ঞ। আমাকে যারা সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

বিষয়:কর্নেল (অব.) অলি আহমদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…