চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনি আজ জামিন পাবেন এবং আমাদের মাঝে আসবেন: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৮
রাজনীতি
A A

সোমবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে আজ সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত জনসভার অনুমতি না দেয়ার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে আবারও আগামী ১৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দেন ফখরুল।

সোমবার নয়াপপল্টনে সংবাদ সম্মেলন থেকে তিনি এ ঘোষণা দেন।

ফখরুল বলেন: ‘আমরা অত্যন্ত গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছি। এক মাসের বেশি হয়ে গেলো, বেগম খালেদা জিয়ার এখনো জামিন হলো না। গতকালও জামিন হয়নি। আমরা আশা করি যে, তিনি আজ জামিন পাবেন এবং আমাদের মাঝে আসবেন। আমরা সংঘাত এড়িয়ে চলেছি। আমরা গণতান্ত্রিক কাজগুলো করছি। আমরা ধৈর্য্য ধরছি। ধৈর্য্যের সঙ্গে প্রতিবাদ জানাচ্ছি। আশা করি তাদের শুভবুদ্ধির উদয় হবে। সে জন্য আমরা আবার ১৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দিচ্ছি। আশা করি সরকার আমাদের অনুমতি দেবেন।’

এছাড়া চট্টগ্রামে ১৫ মার্চ, ২৪ মার্চ বরিশালে এবং ৩১ মার্চ রাজশাহীতে জনসভা করার ঘোষণা দেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন: ‘আমরা জনসভা করতে চাই। আমরা যদি ক্যাম্পেইন করতে না পারি তাহলে নির্বাচন করবো কিভাবে? নির্বাচন সুষ্ঠু করতে হলে বিরোধীদের সভা সমাবেশ করার অনুমতি দিতে হবে। অনেকে বলে, আমরা দুর্বল। কিন্তু এটি দুর্বলতা নয়। এটি দেশের প্রতি আমাদের ভালবাসা। দেশ প্রেম। আমরা শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে চাই। কোন সংঘাত চাই না।’

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ার জামিনলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT