সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে বুধবার মাত্র চার ঘণ্টায় ২৬৯ টি মামলায় আদেশ প্রদানের নজির সৃষ্টি হয়েছে।
সকালে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিচার পরিচালনার পর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালতে এই ২৬৯টি মামলায় আদেশ দেয়া হয়।
এর আগে এক দিনে চেম্বার আদালতে এতো মামলায় আদেশের নজীর নেই বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
অন্যদিকে একদিনে এতো মামলায় আদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালতকে অভিবাদন জানান।








